শিরোনাম
৩০ নভেম্বরের পর কলকাতা-শিলিগুড়ির বাংলাদেশ ভিসা সেন্টারে আবেদন না করার অনুরোধতুরস্কে ১০ হাজার রোহিঙ্গা পুনর্বাসন করতে চায় মালয়েশিয়াপোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে সিপিডির প্রস্তাবে বিজিএমইএর আপত্তি১৮ মাসের মধ্যে রোহিঙ্গাদের প্রত্যাবাসন চায় ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রীগোপালগঞ্জবাসী চাইলে নাশকতাকারীদের বিরুদ্ধে বিশেষ অভিযান: আইজিপিকক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জনের মৃত্যুআন্তর্জাতিক আদালতের রায় ‘ন্যায়সঙ্গত’ হয়নি : মিয়ানমারপুত্রসন্তানের মা হলেন সামান্থা৩০ নভেম্বরের পর কলকাতা-শিলিগুড়ির বাংলাদেশ ভিসা সেন্টারে আবেদন না করার অনুরোধতুরস্কে ১০ হাজার রোহিঙ্গা পুনর্বাসন করতে চায় মালয়েশিয়াপোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে সিপিডির প্রস্তাবে বিজিএমইএর আপত্তি১৮ মাসের মধ্যে রোহিঙ্গাদের প্রত্যাবাসন চায় ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রীগোপালগঞ্জবাসী চাইলে নাশকতাকারীদের বিরুদ্ধে বিশেষ অভিযান: আইজিপিকক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জনের মৃত্যুআন্তর্জাতিক আদালতের রায় ‘ন্যায়সঙ্গত’ হয়নি : মিয়ানমারপুত্রসন্তানের মা হলেন সামান্থা

রিয়াদে হুথিদের হামলায় ক্ষতিগ্রস্ত পিআইএফ টাওয়ারের একাধিক তলা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২০ নভেম্বর ২০২৬, ২:৩৫ অপরাহ্ন

শেয়ার করুন:
রিয়াদে হুথিদের হামলায় ক্ষতিগ্রস্ত পিআইএফ টাওয়ারের একাধিক তলা
রিয়াদে হুথিদের হামলায় ক্ষতিগ্রস্ত পিআইএফ টাওয়ারের একাধিক তলা

সৌদি আরবের রাজধানী রিয়াদের গুরুত্বপূর্ণ আর্থিক এলাকায় অবস্থিত ৮০ তলা পিআইএফ টাওয়ারে হামলার ঘটনা ঘটেছে। এতে ভবনটির কয়েকটি তলা ও আশপাশের একাধিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা বিভাগ।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এক বিবৃতিতে সংস্থাটির মুখপাত্র জানান, হুথি বিদ্রোহীদের চালানো সন্ত্রাসী হামলায় টাওয়ারটি ক্ষতিগ্রস্ত হয়েছে। ভবনটির পাশাপাশি পাশের কয়েকটি স্থাপনাতেও ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, হামলায় ভবনটির সাত থেকে আট তলার জানালা ভেঙে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ভবনের ধাতব বহিরাবরণের কিছু অংশও। ঘটনার পর কিং আবদুল্লাহ ফিন্যান্সিয়াল ডিস্ট্রিক্টে প্রবেশের পথ বন্ধ করে দেওয়া হয়। নিরাপত্তার স্বার্থে লোকজনকে সরিয়ে নেওয়া হয়। ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স ও দমকল বাহিনীর গাড়ি মোতায়েন করা হয়।

আরও পড়ুন

পাকিস্তানের সঙ্গে সংঘাতের পর নিখোঁজে ভারতের ৪ রাফাল

সৌদি কর্তৃপক্ষ বেসামরিক অবকাঠামোতে হামলার নিন্দা জানিয়েছে। তাদের ভাষ্য, এ ধরনের হামলা আন্তর্জাতিক মানবিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং বেসামরিক স্থাপনার জন্য গুরুতর ঝুঁকি তৈরি করে।

প্রতিবেদনে আরও বলা হয়, দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে রিয়াদের আর্থিক এলাকায় এটি দ্বিতীয় কোনো গুরুত্বপূর্ণ ভবনে হামলার ঘটনা। এর আগে ৮ নভেম্বর সৌদি আরামকোর একটি ভবন হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছিল। সূত্র: গালফ নিউজ

ভোরের আকাশ/ইউএম
 

রিয়াদহুথি

শেয়ার করুন: