শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

হরমুজ ব্লকেডে ব্যবহৃত হচ্ছে যেসব মার্কিন যুদ্ধজাহাজ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৬, ১০:৪১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইরানের ওপর সম্ভাব্য নৌ অবরোধ কীভাবে কার্যকর করা হবে, এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পরিকল্পনা এখনও পুরোপুরি স্পষ্ট নয়। এই অনিশ্চয়তার মধ্যেই বিবিসি ভেরিফাই সম্ভাব্য সামরিক সক্ষমতা ও মোতায়েন পরিস্থিতি নিয়ে বিশ্লেষণ করেছে।

যুক্তরাষ্ট্রের নৌবাহিনী বিষয়ক সংবাদমাধ্যম ইউএস নাভাল ইন্সটিটিউট-এর তথ্য অনুযায়ী, বর্তমানে অন্তত ১৪টি মার্কিন যুদ্ধজাহাজ উপসাগরীয় অঞ্চল ও আরব সাগরের আশপাশে সক্রিয় রয়েছে।

এর মধ্যে রয়েছে বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন এবং প্রায় ২,৫০০ মেরিন ও নাবিক সমন্বিত একটি উভচর আক্রমণ বাহিনী, যা অভিযানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

বিশ্লেষণে আরও উল্লেখ করা হয়েছে, এই অভিযানে সাবমেরিনও মোতায়েন করা হতে পারে, যদিও এ সংক্রান্ত তথ্য সাধারণভাবে প্রকাশ করা হয় না এবং সামরিক গোপনীয়তার আওতায় থাকে। একইভাবে বিমানবাহিনীর ব্যবহারও সম্ভাব্য হলেও কোন ধরনের বিমান এতে যুক্ত থাকবে, তার বিস্তারিত ট্র্যাকিং তথ্য সাধারণত জনসমক্ষে আসে না।

এছাড়া আরও কয়েকটি যুদ্ধজাহাজ ইতোমধ্যে আশপাশে অবস্থান করছে বা ধাপে ধাপে এই অঞ্চলের দিকে পাঠানো হচ্ছে বলে জানা গেছে, যা প্রয়োজনে অবরোধ কার্যক্রমে যুক্ত করা হতে পারে।

এর মধ্যে ইউ এস এস জর্জ এইচ ডব্লিউ বুশ বর্তমানে তিনটি ডেস্ট্রয়ারসহ নামিবিয়ার কাছাকাছি অবস্থান করছে এবং দক্ষিণ আফ্রিকা ঘুরে মধ্যপ্রাচ্যের দিকে অগ্রসর হচ্ছে বলে জানা যায়।

অন্যদিকে ইউএসএস জেরাল্ড আর ফোর্ড পূর্ব ভূমধ্যসাগরে চারটি ডেস্ট্রয়ারসহ অবস্থান করছে; এটি ইরান-ইসরায়েল যুদ্ধের প্রাথমিক পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পর সম্প্রতি গ্রিসে রক্ষণাবেক্ষণ কাজেও ছিল বলে উল্লেখ করা হয়েছে। সূত্র: বিবিসি

ভোরের আকাশ/এসএইচ

হরমুজমার্কিন যুদ্ধজাহাজ

শেয়ার করুন: