শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

আমিরাতের লটারিতে বাজিমাত, রাতারাতি কোটিপতি প্রবাসী

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৭ জুলাই ২০২৬, ৯:৩৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতে লটারি জিতে রাতারাতি কোটিপতি হয়েছেন এক প্রবাসী। তার নাম সুনীল কুমার সদাশিবন। তিনি ভারতের নাগরিক।

৫২ বছর বয়সী সুনীল কুমার গত ১ জুলাই অনুষ্ঠিত ‘লাকি ডে’ ড্র-তে বিজয়ী নম্বর মিলিয়ে সর্বোচ্চ তিন কোটি দিরহামের পুরস্কার জিতে নেন। গত পাঁচ সপ্তাহের মধ্যে তিনি দ্বিতীয় ব্যক্তি, যিনি এই জ্যাকপট জিতলেন।

পুরস্কার জয়ের অনুভূতি জানিয়ে সুনীল কুমার বলেন, প্রথমবার টিকিটের নম্বর দেখে তিনি বিশ্বাসই করতে পারেননি। পরে আবার নম্বর মিলিয়ে দেখার পর নিশ্চিত হন যে তিনিই বিজয়ী।

আমিরাতের লটারি কর্তৃপক্ষ জানিয়েছে, অল্প সময়ের মধ্যেই এই লটারিতে দু’জন তিন কোটি দিরহামের এবং একজন ৫০ লাখ দিরহামের দ্বিতীয় পুরস্কার বিজয়ী হয়েছেন। ফলে দেশজুড়ে লটারিটির জনপ্রিয়তা বাড়ছে।

প্রতি বুধবার ও শনিবার রাত ৯টা ৩০ মিনিটে ‘লাকি ডে’ ড্র অনুষ্ঠিত হয়। প্রতিটি ড্র-তে তিন কোটি দিরহামের প্রথম পুরস্কারের পাশাপাশি ৫০ লাখ দিরহামের দ্বিতীয় পুরস্কার দেওয়া হয়। এছাড়া তিনজন ‘লাকি চান্স’ বিজয়ী প্রত্যেকে পান ৫০ হাজার দিরহাম করে।

আয়োজকদের মতে, মাত্র ৫০ দিরহামের একটি টিকিটই একজনের জীবন বদলে দিতে পারে। সুনীল কুমারের জয় তারই একটি উদাহরণ।

আরও পড়ুন

সাজেকে সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা, ভ্রমণে নিষেধাজ্ঞা

আমিরাতের লটারি কর্তৃপক্ষ আরও জানিয়েছে, তাদের সব কার্যক্রম দেশটির জেনারেল কমার্শিয়াল গেমিং রেগুলেটরি অথরিটির তত্ত্বাবধানে পরিচালিত হয়। অংশগ্রহণকারীদের জন্য নিরাপদ, স্বচ্ছ ও নিয়ন্ত্রিত লটারি ব্যবস্থা নিশ্চিত করার কথাও জানিয়েছে কর্তৃপক্ষ।

সূত্র: গালফ নিউজ

ভোরের আকাশ/এনএস

আমিরাতে লটারিকোটিপতি প্রবাসী

শেয়ার করুন: