শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

‘হরমুজ প্রণালিতে ইরানের অনুমতি ছাড়া নিরাপদে জাহাজ চলাচল সম্ভব নয়’

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৩ আগস্ট ২০২৬, ১১:৩১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইরানের খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের মুখপাত্র ইব্রাহিম জুলফিকারি হরমুজ প্রণালিতে স্বাভাবিক নৌ চলাচল নিয়ে যুক্তরাষ্ট্রের দাবি প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেছেন, ইরানের অনুমতি ও তদারকি ছাড়া কোনো বাণিজ্যিক জাহাজ বা তেলবাহী ট্যাংকারের জন্য এই জলপথ দিয়ে নিরাপদে চলাচল সম্ভব নয়। খবর তাসনিম নিউজ এজেন্সির।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) এক বিবৃতিতে ইরানের সামরিক মুখপাত্র বলেন, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে বলে যুক্তরাষ্ট্র যে দাবি করছে, তা মিথ্যা ও অসত্য ছাড়া কিছুই নয়। তিনি এটিকে মার্কিন সামরিক বাহিনীর হতাশা ও অসহায়ত্বের বহিঃপ্রকাশ বলেও মন্তব্য করেন।

মুখপাত্র বলেন, আগের মতোই হরমুজ প্রণালি পুরোপুরি ইরানের ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণে রয়েছে। ইরানের শক্তিশালী সশস্ত্র বাহিনীর অনুমতি ও তদারকি ছাড়া কোনো বাণিজ্যিক জাহাজ বা তেলবাহী ট্যাংকারের নিরাপদে এই প্রণালি অতিক্রম করার সুযোগ অতীতে ছিল না, এখনও নেই এবং ভবিষ্যতেও থাকবে না।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের রাজনৈতিক নেতৃত্ব ও সামরিক বাহিনী অতীতে বহুবার ইরানের জনগণ এবং দেশটির সশস্ত্র বাহিনীর শক্তি ও দৃঢ়তা পরীক্ষা করেছে।

জুলফিকারি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র এখনো এই অঞ্চলে অস্থিতিশীলতা ও নিরাপত্তাহীনতা তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে ইরানের সশস্ত্র বাহিনীর পূর্ণ প্রস্তুতির মধ্যে ওয়াশিংটনের ভিত্তিহীন ও প্রমাণহীন হুমকি যুক্তরাষ্ট্রের জন্য আরও দুর্দশা ও অসহায়ত্ব ডেকে আনবে।

তিনি আরও বলেন, ইরানের সশস্ত্র বাহিনী অঞ্চলটিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শত্রুদের সব ধরনের তৎপরতার ওপর ঘনিষ্ঠ নজর রাখছে। সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক ও ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সৈয়দ মোজতবা খামেনির বিচক্ষণ ও দূরদর্শী নেতৃত্বে তারা ইরানের জনগণের অধিকার, জাতীয় সার্বভৌমত্ব এবং ইসলামী বিপ্লবের আদর্শ রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ।

আরও পড়ুন

কুয়েট শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে শিক্ষক সমিতির মানববন্ধন

বিবৃতিতে কঠোর হুঁশিয়ারি দিয়ে আরও বলা হয়, যে কোনো ধরনের বা মাত্রার হুমকির জবাব দিতে ইরানের সশস্ত্র বাহিনী কোনো দ্বিধা করবে না। আর সেই জবাব হবে আগের চেয়ে আরও শক্তিশালী ও কঠোর।

সূত্র : তাসনিম নিউজ এজেন্সি

ভোরের আকাশ/এনএস

হরমুজ প্রণালি

শেয়ার করুন: