শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ইসরায়েলের সমালোচনায় জাতিসংঘ কর্মকর্তার ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১১ জুলাই ২০২৫, ১১:২০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ইসরায়েলের সমালোচনায় জাতিসংঘ কর্মকর্তার ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
ইসরায়েলের সমালোচনায় জাতিসংঘ কর্মকর্তার ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় জাতিসংঘের ফিলিস্তিন অধিকারের বিশেষ প্রতিনিধি ফ্রান্সেস্কা আলবানিজ-এর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। বুধবার এক ঘোষণায় এ সিদ্ধান্তের কথা জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

রুবিও সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ এক পোস্টে বলেন, “আমরা আমাদের মিত্রদের আত্মরক্ষার অধিকারকে সবসময় সমর্থন করি। আলবানিজের রাজনৈতিক ও অর্থনৈতিক আক্রমণ আর সহ্য করা হবে না।”

ফ্রান্সেস্কা আলবানিজ দীর্ঘদিন ধরেই জাতিসংঘে ইসরায়েলের বিরুদ্ধে ধারাবাহিকভাবে প্রতিবেদন উপস্থাপন করে আসছিলেন। তিনি ইসরায়েলকে ‘আপারথেইড রাষ্ট্র’ হিসেবে উল্লেখ করেছেন এবং হামাসের সহিংসতাকে ‘অপ্রত্যাশিত নয়’ বলে মন্তব্য করেছিলেন।

এ ছাড়া তিনি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানের পরমাণু স্থাপনায় হামলার বিষয়ে আন্তর্জাতিক অপরাধের অভিযোগ আনার আহ্বান জানান।

তাঁর বিরুদ্ধে ইহুদিবিদ্বেষ-এর অভিযোগও রয়েছে। এক সময় তিনি বলেছিলেন, “যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি ইহুদি লবির দ্বারা নিয়ন্ত্রিত।” যদিও পরবর্তীতে তিনি এই মন্তব্য প্রত্যাহার করেন।

মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ভয়েসেস-এর প্রেসিডেন্ট অ্যান বেয়েফস্কি বলেন, “অবশেষে যুক্তরাষ্ট্র সময়োপযোগী পদক্ষেপ নিয়েছে। আলবানিজের বক্তব্য ইসরায়েলের অস্তিত্বকে অস্বীকার করার চেষ্টা এবং সহিংসতা উসকে দিয়েছে।”

ইসরায়েল এই নিষেধাজ্ঞাকে স্বাগত জানিয়েছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী গিডিওন সা’আর বলেন, “এখন জাতিসংঘের চোখ খোলার সময় এসেছে।”
ইসরায়েলের জাতিসংঘ দূত ড্যানি ড্যানন মন্তব্য করেন, “আলবানিজ জাতিসংঘের বিশ্বাসযোগ্যতাকে ক্ষতিগ্রস্ত করেছেন।”

ইউএন ওয়াচ-এর নির্বাহী পরিচালক হিলেল নয়েউর একে “সাহসী সিদ্ধান্ত” বলে আখ্যা দেন। তিনি বলেন, “এর আগে কখনও কোনো জাতিসংঘ কর্মকর্তার ওপর এভাবে নিষেধাজ্ঞা আরোপ করা হয়নি।”

এ বিষয়ে এখনো জাতিসংঘের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

তথ্যসূত্র: ফক্স নিউজ

ভোরের আকাশ//হ.র

শেয়ার করুন: