আবহাওয়ার পূর্বাভাস: কোথায় বাড়বে বৃষ্টি

বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় নতুন করে লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। এর প্রভাবে দেশের বিভিন্ন স্থানে আগামী কয়েকদিন বজ্রসহ বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে বলা হয়, মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, মধ্য প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ তৈরি হতে পারে।
আগামী তিন দিনের পূর্বাভাস:
- বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যা পর্যন্ত: রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। এছাড়া রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশালের কিছু এলাকায়ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ভারি বর্ষণও হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য কমলেও রাতের তাপমাত্রায় তেমন পরিবর্তন হবে না।
- শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা পর্যন্ত: একইভাবে দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত অব্যাহত থাকবে। বিশেষ করে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগে ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়া অফিস জানিয়েছে, এই ধারা অব্যাহত থাকলে দেশের উত্তর ও পূর্বাঞ্চলে বৃষ্টির মাত্রা তুলনামূলক বেশি থাকবে।
ভোরের আকাশ//হ.র