শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

লঘুচাপের আভাস, সপ্তাহজুড়ে বৃষ্টির পূর্বাভাস

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ২৪ জুলাই ২০২৫, ৩:৫০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
লঘুচাপের আভাস, সপ্তাহজুড়ে বৃষ্টির পূর্বাভাস
লঘুচাপের আভাস, সপ্তাহজুড়ে বৃষ্টির পূর্বাভাস

উত্তর বঙ্গোপসাগরে একটি লঘুচাপের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় সাপ্তাহিক বৃষ্টিপাতের প্রবণতা দেখা দিতে পারে। আগামী ৩০ জুলাই (বুধবার) পর্যন্ত দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে ভ্যাপসা গরমও কিছুটা বাড়তে পারে।

বুধবার (২৩ জুলাই) দেশের ছয়টি বিভাগের বিস্তৃত অঞ্চলে মৃদু তাপপ্রবাহ বয়ে গেছে। এদিন সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কুড়িগ্রামের রাজারহাটে—৩৮ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে, সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে রাঙামাটিতে, যা ছিল ৩৩ মিলিমিটার।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

এই সময় সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, নরসিংদী, নারায়ণগঞ্জসহ রাজশাহী, রংপুর, খুলনা, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলে যে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, তা বৃষ্টির কারণে অনেক জায়গা থেকে প্রশমিত হতে পারে।

আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা জানান, বৃহস্পতিবার উত্তর বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যা নিম্নচাপে রূপ নিতে পারে। এর ফলে দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টিপাত বাড়তে পারে।

আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, লঘুচাপটি নিম্নচাপে পরিণত হলে প্রথম দিকে উপকূলীয় অঞ্চলে বেশি বৃষ্টি হতে পারে। এরপর উত্তরাঞ্চলেও ভারি বর্ষণের আশঙ্কা রয়েছে। ফলে বর্তমানে বিরাজমান তাপপ্রবাহ প্রশমিত হতে পারে।

আবহাওয়ার দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে:

  • শুক্রবার: রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের অধিকাংশ এবং চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে।
  • শনিবার: খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

সিনপটিক বিশ্লেষণে জানানো হয়েছে, মৌসুমি বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে এটি মাঝারি অবস্থায় রয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে উত্তর বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যা দেশের আবহাওয়ায় উল্লেখযোগ্য প্রভাব ফেলবে।

ভোরের আকাশ//হ.র

শেয়ার করুন: