শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

রাজধানীসহ সারা দেশে টানা দুই দিন ভারী বৃষ্টির আভাস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১০ জুলাই ২০২৬, ১২:০১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে টানা দুই দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 

মৌসুমি বায়ু সক্রিয় থাকায় শুক্রবার (১০ জুলাই) সারা দেশেই বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকবে।

আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা জানান, গত পাঁচ দিন ধরে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হচ্ছে। শুরুতে বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে বৃষ্টি হলেও বর্তমানে সক্রিয় মৌসুমি বায়ুর কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে।

তিনি বলেন, ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টিপাতকে ভারী এবং এর বেশি হলে অতি ভারী বৃষ্টি হিসেবে ধরা হয়। গত কয়েক দিনে কক্সবাজার, চট্টগ্রাম, বান্দরবান, রাঙামাটি, ময়মনসিংহ, নেত্রকোনা ও কিশোরগঞ্জসহ বিভিন্ন জেলায় অতি ভারী বৃষ্টিপাত হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ২১৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে চট্টগ্রামে। একই সময়ে রাজধানী ঢাকায় সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত ১৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, শুক্রবারও দেশের প্রায় সব এলাকায় বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। বিশেষ করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন

ঢাকাসহ ১৪ জেলায় ভারি বৃষ্টির আভাস

এদিকে, টানা বৃষ্টিতে চট্টগ্রামসহ অন্তত ছয় জেলায় লাখো মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। চট্টগ্রাম নগরের বেশিরভাগ এলাকায় জলাবদ্ধতার উন্নতি হলেও কয়েকটি এলাকায় এখনও পানি জমে রয়েছে। রেলপথে পানি থাকায় শুক্রবারও কক্সবাজারের সঙ্গে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

ভোরের আকাশ/এনএ

 

বন্যা আভাসরাজধানীতে বৃষ্টি

শেয়ার করুন: