শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কালবৈশাখীর সঙ্গে বজ্রপাতের শঙ্কা ১৬ জেলায়

অনলাইন ডেস্ক

প্রকাশ : ১৯ মে ২০২৫, ৯:৫৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কালবৈশাখীর সঙ্গে বজ্রপাতের শঙ্কা ১৬ জেলায়
কালবৈশাখীর সঙ্গে বজ্রপাতের শঙ্কা ১৬ জেলায়

সারা দেশে চলমান ঝড়-বৃষ্টির প্রবণতার মধ্যে আগামী ৭২ ঘণ্টায় দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের ১৬টি জেলার ওপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে এবং সেই সঙ্গে ব্যাপক বজ্রপাতের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)।

রোববার (১৮ মে) রাতে নিজেদের ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তিতে এই সতর্কতা জারি করে সংস্থাটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার দিবাগত রাত ১২টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে পঞ্চগড়, নীলফামারী, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, নওগাঁ, শেরপুর, ময়মনসিংহ (উত্তরাঞ্চল), সুনামগঞ্জ, সিলেট, কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধা, জয়পুরহাট, নেত্রকোনা ও জামালপুর জেলায় ভারি থেকে অতিভারি বৃষ্টিপাত হতে পারে। একইসঙ্গে এসব এলাকায় কালবৈশাখী ঝড় ও ব্যাপক বজ্রপাতের আশঙ্কাও রয়েছে।

এছাড়া দেশের আরও অনেক এলাকাতেও বজ্রসহ বৃষ্টির প্রবণতা থাকবে বলে জানায় বিডব্লিউওটি।

আবহাওয়া বিশ্লেষকদের মতে, চলমান মৌসুমি বায়ুর প্রভাবে এই ঝড়বৃষ্টি এবং বজ্রপাতের প্রবণতা তৈরি হয়েছে। সংশ্লিষ্ট এলাকাগুলোর জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

ভোরের আকাশ//হ.র

শেয়ার করুন: