শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ফের তাপপ্রবাহ শুরু হবে বৃহস্পতিবার থেকে, তারপর বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ৭ মে ২০২৫, ১১:৩৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ফের তাপপ্রবাহ শুরু হবে বৃহস্পতিবার থেকে, তারপর বৃষ্টি
ফের তাপপ্রবাহ শুরু হবে বৃহস্পতিবার থেকে, তারপর বৃষ্টি

বৃষ্টির স্বস্তি শেষে বৃহস্পতিবার (৮ মে) থেকে দেশে বিভিন্ন এলাকায় ফের তাপপ্রবাহ শুরু হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদ কাজী জেবুন্নেসা জানিয়েছেন, এই তাপপ্রবাহ দুই থেকে তিন দিন অব্যাহত থাকতে পারে।

মঙ্গলবার (৬ মে) তিনি বলেন, “১২-১৩ তারিখের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তখন তাপমাত্রা কিছুটা কমবে। তবে এর আগে, বৃহস্পতিবার থেকে কয়েকদিন মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ থাকার সম্ভাবনা আছে।”

আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে জানানো হয়েছে, মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত খুলনার কয়রায় সর্বোচ্চ ৪১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এছাড়া দেশের বিভিন্ন স্থানে কম-বেশি বৃষ্টি হয়েছে।

পরবর্তী ২৪ ঘণ্টায় সারাদেশের দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সিরাজগঞ্জের বাঘাবাড়িতে ৩৬.৫ ডিগ্রি সেলসিয়াস। ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৪ ডিগ্রি সেলসিয়াস।

ভোরের আকাশ//হ.র

তাপপ্রবাহ

শেয়ার করুন: