শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

২১ জেলায় বজ্রপাতের আশঙ্কা, সতর্ক করলো আবহাওয়া অধিদপ্তর

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১৩ মে ২০২৫, ১০:১২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
২১ জেলায় বজ্রপাতের আশঙ্কা, সতর্ক করলো আবহাওয়া অধিদপ্তর
২১ জেলায় বজ্রপাতের আশঙ্কা, সতর্ক করলো আবহাওয়া অধিদপ্তর

টানা ছয় দিন তীব্র তাপপ্রবাহের পর সোমবারের বৃষ্টিতে ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা হ্রাস পেয়েছে। শীতল বাতাস ও মেঘলা আকাশে স্বস্তি ফিরেছে জনজীবনে। তবে তাপপ্রবাহ কিছুটা কমলেও, বজ্রপাতের আশঙ্কায় ২১ জেলার বাসিন্দাদের সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ বজলুর রহমান জানান, সোমবার দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত হয়েছে। এতে তাপমাত্রা দ্রুত কমে এসেছে। আগামীকাল (মঙ্গলবার) আরও কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টি ও কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, খুলনা বিভাগ ব্যতীত দেশের প্রায় সব অঞ্চলেই তাপমাত্রা ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমেছে। রাজশাহীতে একদিনেই তাপমাত্রা কমেছে ৮.৪ ডিগ্রি, আর ঢাকায় কমেছে ৮ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তায় জানানো হয়েছে, মঙ্গলবার সকাল সাড়ে ৮টা থেকে পরবর্তী চার ঘণ্টায় ২১টি জেলায় ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় ঘরের ভেতর থাকা, ভ্রমণ এড়িয়ে চলা এবং গাছের নিচে আশ্রয় না নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

বজ্রপাতের আশঙ্কাপূর্ণ জেলাগুলো হলো: রাজশাহী, নাটোর, পাবনা, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, মানিকগঞ্জ, ঢাকা, নরসিংদী, রংপুর, গাইবান্ধা, শেরপুর, নেত্রকোনা, ময়মনসিংহ, সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, মৌলভীবাজার, হবিগঞ্জ, সিলেট, রাঙামাটি ও বান্দরবান।

 

ভোরের আকাশ/হ.র

শেয়ার করুন: