শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

টানা বর্ষণের মধ্যে আগামী ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাস

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১৩ জুলাই ২০২৬, ৩:২৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

মৌসুমি বায়ু দেশের ওপর সক্রিয় থাকায় রাজধানী ঢাকাসহ সাতটি বিভাগে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে আগামী ২৪ ঘণ্টায় খুলনা বিভাগ ছাড়া দেশের অন্যান্য বিভাগগুলোর অধিকাংশ এলাকায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

সোমবার (১৩ জুলাই ২০২৬) আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিকের দেওয়া নিয়মিত পূর্বাভাসে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

আবহাওয়া অফিসের তথ্যমতে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আজ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এতে সারাদেশে দিনের তাপমাত্রা কিছুটা হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে আগামীকাল মঙ্গলবার (১৪ জুলাই) বৃষ্টির তীব্রতা সাময়িকভাবে কিছুটা কমে আসতে পারে। বৃষ্টি কমলে দেশের সর্বত্র দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাওয়ার আভাস দেওয়া হয়েছে।

সপ্তাহের মাঝামাঝি সময়ে আবহাওয়ার গতিপ্রকৃতি বিশ্লেষণ করে অধিদপ্তর জানায়, আগামী বুধবার (১৫ জুলাই) রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা ও বরিশালের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সময়েও দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে এবং দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

আরও পড়ুন

ফরিদপুরে স্ত্রীকে পিটিয়ে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

তবে সপ্তাহের শেষভাগে বৃষ্টির তীব্রতা পুনরায় বৃদ্ধি পাবে। আগামী ১৬ জুলাই (বৃহস্পতিবার) থেকে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের অনেক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির তীব্রতা আবারও বাড়বে। এর ফলে তাপমাত্রা পুনরায় হ্রাস পাবে। এই ধারাবাহিকতা ১৭ জুলাই (শুক্রবার) পর্যন্ত বজায় থাকবে এবং ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে।

আবহাওয়াবিদ ড. মল্লিক জানিয়েছেন, আগামী পাঁচ দিন দেশের প্রধান বিভাগগুলোতে বৃষ্টির এই প্রবল প্রবণতা পুরোপুরি অব্যাহত থাকবে। এমনকি ১৭ জুলাই পরবর্তী পাঁচ দিন পরও বৃষ্টিপাতের এই ধারাবাহিকতা বজায় থাকার স্পষ্ট পূর্বাভাস রয়েছে।

ভোরের আকাশ/জেআ

আবহাওয়া অধিদফতরভারী বৃষ্টিবাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর

শেয়ার করুন: