শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বৃষ্টি ও বন্যা নিয়ে বড় ‍দুঃসংবাদ, ঝুঁকিতে চট্টগ্রাম ও আশপাশের অঞ্চল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৩ জুলাই ২০২৫, ১২:৩০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বৃষ্টি ও বন্যা নিয়ে বড় ‍দুঃসংবাদ, ঝুঁকিতে চট্টগ্রাম ও আশপাশের অঞ্চল
বৃষ্টি ও বন্যা নিয়ে বড় ‍দুঃসংবাদ, ঝুঁকিতে চট্টগ্রাম ও আশপাশের অঞ্চল

উত্তর বঙ্গোপসাগরে নতুন লঘুচাপ সৃষ্টি হতে চলেছে, যার প্রভাবে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে ভারি বৃষ্টিপাত ও বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। আগামী বৃহস্পতিবার (২৪ জুলাই) এই লঘুচাপটি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে ২৩ থেকে ২৬ জুলাইয়ের মধ্যে চট্টগ্রাম বিভাগ এবং ভারতের ত্রিপুরা প্রদেশে চার দিনে ২০০ থেকে ২৫০ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট দপ্তরগুলো।

মঙ্গলবার (২২ জুলাই) পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এক বিশেষ বার্তায় জানিয়েছে, এই বৃষ্টির কারণে চট্টগ্রাম বিভাগের গোমতী, মুহুরী, সেলোনিয়া, ফেনী, হালদা, সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি আবারও বৃদ্ধি পেতে পারে। বিশেষ করে ফেনী জেলার মুহুরী ও সেলোনিয়া নদীর পানি বিপদসীমা অতিক্রম করতে পারে, ফলে ওই এলাকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, দেশের অভ্যন্তর এবং উজানে অব্যাহত ভারি বৃষ্টিপাতের কারণে ফেনী জেলার বন্যা পরিস্থিতির আরও অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর সতর্ক করে জানিয়েছে, আসন্ন লঘুচাপটি নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। এর ফলে দেশের উপকূলীয় অঞ্চলে ভারি থেকে অতিভারি বৃষ্টিপাত হতে পারে। এ সময় সাগর উত্তাল থাকতে পারে, এবং নিচু এলাকা ও শহরাঞ্চলে জলাবদ্ধতা তৈরি হতে পারে।

বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের (বিডব্লিউওটি) পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রামের পাশাপাশি বরিশাল ও খুলনা বিভাগেও ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এতে নিচু এলাকায় জলাবদ্ধতার পাশাপাশি পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কাও রয়েছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার পাশাপাশি পূর্ব প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে পাহাড়ি ও নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের অতিরিক্ত সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।

ভোরের আকাশ//র.ন

শেয়ার করুন: