শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ঈদ মৌসুমে টানা ৫ দিন বৃষ্টির পূর্বাভাস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ৭ জুন ২০২৫, ১১:৩৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ঈদ মৌসুমে টানা ৫ দিন বৃষ্টির পূর্বাভাস
ঈদ মৌসুমে টানা ৫ দিন বৃষ্টির পূর্বাভাস

ঈদুল আজহার সময় ঘুরে দাঁড়াচ্ছে বর্ষা। দেশের কয়েকটি বিভাগে টানা পাঁচ দিন বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শনিবার (৭ জুন) সকালে দেওয়া পূর্বাভাসে জানানো হয়েছে, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। অন্যদিকে দেশের বাকি অংশে আকাশ থাকবে আংশিক মেঘলা এবং আবহাওয়া মূলত শুষ্কই থাকবে।

এছাড়া, সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলে জানানো হয়েছে।

রবিবার (৮ জুন) থেকে শুরু করে টানা পাঁচ দিন—সোমবার, মঙ্গলবার ও বুধবার পর্যন্ত—চট্টগ্রাম ও সিলেট বিভাগে প্রতিদিনই বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বিশেষ করে বুধবার (১১ জুন) আবারও ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

এই পাঁচ দিনে দেশের অন্যান্য অঞ্চলে আবহাওয়া আংশিক মেঘলা থাকলেও তেমন বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানায় আবহাওয়া অফিস।

সারা দেশের তাপমাত্রা এ সময়ের মধ্যে কিছুটা বাড়তে পারে কিংবা প্রায় একই রকম থাকতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে।

আসন্ন ঈদযাত্রা, কোরবানির প্রস্তুতি ও অন্যান্য আয়োজনের ক্ষেত্রে আবহাওয়ার এমন পূর্বাভাস অনেককেই বাড়তি সতর্কতা অবলম্বনে সহায়তা করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ভোরের আকাশ//হ.র 

শেয়ার করুন: