শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ভ্যাপসা গরমের পর রাজধানীতে স্বস্তির বৃষ্টি

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ২৪ মে ২০২৬, ৬:২৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

কয়েক দিনের টানা ভ্যাপসা গরমের পর অবশেষে রাজধানীতে নেমেছে স্বস্তির বৃষ্টি। আজ (রোববার, ২৪ মে) বিকেল সাড়ে ৪টার পর ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু হয়। এর আগে দুপুরের পর থেকেই ঢাকার আকাশ মেঘলা হতে শুরু করে এবং একপর্যায়ে কালো মেঘে ঢেকে যায়।

বিকেল গড়াতেই বাংলামটর, কারওয়ান বাজার, আগারগাঁও, শাহবাগ, কাঁঠালবাগান ও পান্থপথসহ রাজধানীর বিভিন্ন এলাকায় বৃষ্টি হওয়ার খবর পাওয়া গেছে। তীব্র গরমে অতিষ্ঠ নগরবাসীর জীবনে এ বৃষ্টি কিছুটা হলেও স্বস্তি ও শীতলতা ফিরিয়ে এনেছে। অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমেও বৃষ্টি নামার আনন্দ প্রকাশ করেছেন।

আরও পড়ুন

দেশের ৬০% মানুষের অগ্নিদগ্ধদের সেবাদানে প্রাথমিক চিকিৎসার জ্ঞান নেই

এর আগে, আবহাওয়া অফিসের পক্ষ থেকেও রাজধানীতে বৃষ্টি হওয়ার সম্ভাবনার কথা জানানো হয়েছিল। রোববার সকালে দেয়া আবহাওয়া পূর্বাভাসে বলা হয়, আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া এবং বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এদিকে, প্রচণ্ড গরমের পর এ স্বস্তির বৃষ্টির মধ্যেই আসন্ন ঈদুল আজহা উপলক্ষে নাড়ির টানে বাড়ি ফিরতে শুরু করেছে মানুষ। শেষ মুহূর্তে ট্রেনের ছাদে চড়েও অনেককে ভিজতে ভিজতে ঢাকা ছাড়তে দেখা গেছে।

ভোরের আকাশ/এনএস

ভ্যাপসা গরমস্বস্তির বৃষ্টি

শেয়ার করুন: