শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নেপালে অস্থায়ী সরকার নিয়ে আলোচনায় প্রেসিডেন্ট-সেনাবাহিনী-জেন জি

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৫, ৩:১৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রাজনৈতিক সংকটের মধ্যেই নেপালে অস্থায়ী সরকারের নেতৃত্ব নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক হতে যাচ্ছে। দেশটির সেনাবাহিনী, প্রেসিডেন্ট ও জেন জি’র তরুণ প্রতিনিধিদের এই আলোচনায় সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কির নামই প্রাধান্য পাচ্ছে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম হিমলয়ান টাইমস।

সংবাদমাধ্যমটি বলছে, চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে নেপালে অস্থায়ী সরকারের নেতৃত্ব ঠিক করতে আজ বৈঠকে বসছেন সেনাবাহিনী, প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেল ও জেনারেশন-জি’র আন্দোলনের প্রতিনিধিরা।

সূত্র জানায়, আন্দোলনের তরুণ নেতারা সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কিকেই অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী পদে একমাত্র প্রার্থী হিসেবে মনোনয়ন চূড়ান্ত করেছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আজকের আলোচনার মাধ্যমে এ সিদ্ধান্ত আনুষ্ঠানিক স্বীকৃতি পেতে পারে।

হিমলয়ান টাইমস বলছে, প্রথমে কার্কির সহযোগীরা সেনাপ্রধান অশোক রাজ সিগদেলসহ সেনা নেতৃত্বের সঙ্গে আলোচনা করবেন। এরপর পরিস্থিতি অনুযায়ী বৈঠক প্রেসিডেন্টের সরকারি বাসভবন শীতল নিবাসে গড়াবে।

এদিকে কাঠমান্ডু মহানগরীর মেয়র বালেন শাহও কার্কির প্রার্থিতার প্রতি সমর্থন জানিয়েছেন। এতে জেনারেশন-জি আন্দোলনের ঐক্যবদ্ধ প্রার্থী হিসেবে তার অবস্থান আরও সুদৃঢ় হয়েছে।

ভোরের আকাশ/মো.আ.

নেপালসংকটসেনাবাহিনী

শেয়ার করুন: