শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ডাকসু নির্বাচনে ছয় হলের ফল প্রকাশ, শীর্ষ তিন পদে এগিয়ে শিবির

ক্যাম্পাস প্রতিনিধি

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৫, ৪:২১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ডাকসু নির্বাচনে ছয় হলের ফল প্রকাশ, শীর্ষ তিন পদে এগিয়ে শিবির
ডাকসু নির্বাচনে ছয় হলের ফল প্রকাশ, শীর্ষ তিন পদে এগিয়ে শিবির

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ছয়টি হলের ফলাফল প্রকাশিত হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাত ২টার দিকে রিটার্নিং কর্মকর্তা এসব ফল ঘোষণা করেন।

এখন পর্যন্ত ঘোষিত ফলাফলে দেখা যাচ্ছে, ভিপি, জিএস ও এজিএস—শীর্ষ তিনটি পদেই এগিয়ে আছে শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরা।

ভিপি পদে জোটের প্রার্থী সাদিক কায়েম পেয়েছেন সর্বমোট ৫৭১৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত আবিদুল ইসলাম খান পেয়েছেন ১৫১৯ ভোট। জিএস পদে এগিয়ে আছেন এস এম ফরহাদ এবং এজিএস পদে শীর্ষে রয়েছেন মহিউদ্দিন খান।

কেন্দ্রভিত্তিক ফলাফল (সংক্ষেপে):

  • ফজলুল হক মুসলিম হল: ভিপি—সাদিক কায়েম ৮৪১, আবিদুল ১৮১; জিএস—ফরহাদ ৫৮৯, আবু বাকের ৩৪১।
  • অমর একুশে হল: ভিপি—সাদিক ৬৪৪, আবিদুল ১৪১; জিএস—ফরহাদ ৪৬৬, তানভির ১৮০।
  • সুফিয়া কামাল হল: ভিপি—সাদিক ১২৭০, আবিদুল ৪২৩; জিএস—ফরহাদ ৯৬৪, মেঘ মল্লার ৫০৭।
  • শামসুন্নাহার হল: ভিপি—সাদিক ১১১৪, আবিদুল ৪৩৪; জিএস—ফরহাদ ৮১৪, তানভির ৩১২।
  • জিয়া হল: ভিপি—সাদিক ৮৪১, আবিদুল ১৮১; জিএস—ফরহাদ ৫৮৯, তানভির ২২৮।
  • শহীদুল্লাহ হল: ভিপি—সাদিক ৯৬৬, আবিদুল ১৯৯; জিএস—ফরহাদ ৭৭৩, তানভির ২৪৯।

এবারের নির্বাচনে ডাকসুর ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৪৭১ জন প্রার্থী, যার মধ্যে নারী প্রার্থী ছিলেন ৬২ জন। ভিপি পদে ৪৫ জন, জিএস পদে ১৯ জন এবং এজিএস পদে ২৫ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।

ভোরের আকাশ//হ.র

ডাকসুজামায়াত-শিবিরডাকসু নির্বাচন

শেয়ার করুন: