ডাকসু নির্বাচন কমিশন গঠন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিনকে চিফ রিটার্নিং অফিসার করে ১০ সদস্য বিশিষ্ট ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন কমিশন গঠন করা হয়েছে।
সোমবার (১৬ জুন) বিকেল পাঁচটায় বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের এক সভায় এই কমিটি গঠন করা হয়। সিন্ডিকেটের সভা এখনও চলমান রয়েছে।
সিন্ডিকেটের এক সূত্র গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
নির্বাচন কমিশনের অন্যান্য সদস্যরা হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. এ এস এম মহিউদ্দিন, সমাজকল্যাণ ও গবেষণা ইন্সটিটিউটের অধ্যাপক ড. গোলাম রব্বানী, উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক ড. কাজী মারুফুল ইসলাম, তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. কাজী মোস্তাক গাউসুল হক, স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের অধ্যাপক ড. নাসরীন সুলতানা, ব্যাংকিং এন্ড ইন্সুরেন্স বিভাগের অধ্যাপক ড. শহীদুল ইসলাম (শহীদুল জাহীদ), বাংলা বিভাগের অধ্যাপক ড. তারিক মনজুর, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. এস. এম. শামীম রেজা এবং শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের জনাব শারমীন কবীর।
ভোরের আকাশ/আজাসা