শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

৩৩ বছর পর জাকসু নির্বাচন, মাঠে ৮ প্যানেল

জাবি প্রতিনিধি

প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
৩৩ বছর পর জাকসু নির্বাচন, মাঠে ৮ প্যানেল
৩৩ বছর পর জাকসু নির্বাচন, মাঠে ৮ প্যানেল

দীর্ঘ ৩৩ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন। আগামীকাল বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) এ নির্বাচনে ২৫টি পদে লড়বেন মোট ১৭৭ জন প্রার্থী। অংশ নিচ্ছে বাম, ডান, মধ্যপন্থী ও স্বতন্ত্রদের সমন্বয়ে মোট আটটি প্যানেল। প্রায় ১২ হাজার শিক্ষার্থী নিজ নিজ হলে স্থাপিত ২১টি কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করবেন।

গত ২৮ আগস্ট থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত ছিল আনুষ্ঠানিক প্রচারণার সময়। এ সময়ে প্রতিদ্বন্দ্বীরা স্বাধীনভাবে ও প্যানেলভিত্তিক প্রচারণা চালিয়েছেন।

অংশগ্রহণকারী প্যানেলসমূহ

শিবির সমর্থিত ‘সমন্বিত শিক্ষার্থী জোট’ : প্রথম পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করে ইসলামী ছাত্রশিবির। এতে ভিপি পদে আরিফুল্লাহ আদিব, জিএস পদে মাজহারুল ইসলাম রয়েছেন।

বাগছাসের ‘শিক্ষার্থী ঐক্য ফোরাম’ : গণতান্ত্রিক ছাত্র সংসদের সমর্থিত এই প্যানেলের ভিপি প্রার্থী আরিফুজ্জামান উজ্জ্বল, জিএস পদে আছেন আবু তৌহিদ মো. সিয়াম।

ছাত্রদল সমর্থিত প্যানেল : ভিপি পদে শেখ সাদী হাসান এবং জিএস পদে একমাত্র নারী প্রার্থী তানজিলা হোসাইন বৈশাখী।

‘সম্প্রীতির ঐক্য’ : ছাত্র ইউনিয়নের (অদ্রি-অর্ক) একাংশের আংশিক পূর্ণাঙ্গ প্যানেল। সর্বোচ্চ ১১ জন নারীসহ বিভিন্ন সংখ্যালঘু শিক্ষার্থী এতে মনোনয়ন পেয়েছেন। জিএস পদে লড়ছেন শরন এহসান।

‘সংশপ্তক পর্ষদ’ : ছাত্র ইউনিয়ন (ইমন-তানজিম) ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট (একাংশ) মিলে ঘোষিত পাঁচ সদস্যের প্যানেল। জিএস পদে রয়েছেন জাহিদুল ইসলাম ইমন।

সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের আংশিক প্যানেল : তিন সদস্যের এই প্যানেলে সজিব আহম্মদ জেনিচসহ আরও দুইজন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

‘স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন’ : ভিপি পদে আব্দুর রশিদ জিতু এবং জিএস পদে শাকিল আলী।

‘স্বতন্ত্র অঙ্গীকার পরিষদ’ : সাংস্কৃতিক সংগঠনের কয়েকজন শিক্ষার্থীর সমন্বয়ে গঠিত। ভিপি প্রার্থী মাহফুজুল ইসলাম মেঘ।

এবারের নির্বাচনে মোট ভোটার ১১ হাজার ৮৯৭ জন। এর মধ্যে ছাত্রী ৫,৭২৮ এবং ছাত্র ৬,১১৫ জন। ২১টি কেন্দ্রে ভোটগ্রহণের জন্য স্থাপন করা হয়েছে ২২৪টি বুথ।

ভোরের আকাশ//হ.র

জাকসু নির্বাচন

শেয়ার করুন: