শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধ নিয়ে শিক্ষার্থীদের মতামতকে গুরুত্ব দেওয়া হবে: ঢাবি উপাচার্য

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ৯ আগস্ট ২০২৫, ১০:১৩ অপরাহ্ন

শেয়ার করুন:
হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধ নিয়ে শিক্ষার্থীদের মতামতকে গুরুত্ব দেওয়া হবে: ঢাবি উপাচার্য
হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধ নিয়ে শিক্ষার্থীদের মতামতকে গুরুত্ব দেওয়া হবে: ঢাবি উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান বলেছেন, আবাসিক হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধ করার বিষয়ে শিক্ষার্থীদের মতামতকে গুরুত্ব দেওয়া হবে। এ বিষয়ে কিভাবে বাস্তবায়ন করা যায় তার জন্য কর্মপরিকল্পনা ও রূপরেখা তৈরি করতে মিটিং চলবে।

শনিবার (৯ আগস্ট) হল প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির বৈঠকের পর তিনি এ কথা জানান।

এর আগে, গতকাল শুক্রবার (৮ আগস্ট) শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধ ঘোষণা করেন উপাচার্য।

ঢাবির বিভিন্ন হলে ছাত্রদলের কমিটি ঘোষণার পর মধ্যরাতে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন এবং উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন। তারা ছাত্রদলের কমিটি ঘোষণাকে সমালোচনা করে বলেন, হল রাজনীতি বন্ধ থাকার পরও কেন কমিটি ঘোষণা করা হলো।

রোকেয়া হলে ছাত্রদলের কমিটি ঘোষণার পর বিকেল থেকে বিক্ষোভ শুরু হয়। তারা ছাত্রদলের কমিটি বাতিল ও হল প্রশাসনের কাছে চার দফা দাবি জানিয়ে রাত ৯টা পর্যন্ত আলটিমেটাম দেন।

প্রতিক্রিয়া না পেয়ে শিক্ষার্থীরা রাতে হলের মূল ফটকের তালা ভেঙে বাইরে চলে আসেন। তাদের সঙ্গে অন্যান্য হলের শিক্ষার্থীরাও যোগ দেন। পরে তারা উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন।

অবস্থানকারীরা হলের রাজনীতি বন্ধে প্রশাসনের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানায়।

ভোরের আকাশ//হ.র

শেয়ার করুন: