শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মনোনয়ন ফরম নিল ছাত্রদল

তারেক রহমান প্যানেল চূড়ান্ত করবেন

ভোরের আকাশ প্রতিবেদক

প্রকাশ : ১৮ আগস্ট ২০২৫, ৬:০২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে মনোনয়ন ফরম সংগ্রহের শেষ দিনে সরব হয়েছে বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা।

সোমবার (১৮ আগস্ট) জাতীয়তাবাদী ছাত্রদলের একাধিক নেতাকে আলাদা-আলাদাভাবে মনোনয়ন ফরমসংগ্রহ করতে দেখা যায়। মনোনয়ন ফরম নেন বিএম কাউসার, আবিদুল ইসলাম খানসহ একাধিক নেতা। বিকেলে মনোনয়ন ফর্ম নিতে আসেন তানভীর বারী হামিম।

ফরম নেওয়া পর সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমাদের প্যানেল এখনো চূড়ান্ত হয়নি। তারেক রহমান পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করবেন। তার আগে ছাত্রদলের নেতাকর্মীরা নিজ উদ্যোগে মনোনয়ন ফরমসংগ্রহ করছেন।

মনোনয়ন ফরম সংগ্রহ শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান সাংবাদিকদের বলেন, আমরা এখন শুধু মনোনয়ন ফরমসংগ্রহ করছি। তবে কারা কোন পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন, সেই চূড়ান্ত সিদ্ধান্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেবেন। কেন্দ্রীয় সিদ্ধান্তের ভিত্তিতেই ডাকসুতে ছাত্রদলের প্যানেল গঠিত হবে।

ছাত্রদল  সূত্রে জানা গেছে, ইতোমধ্যে সংগঠনটির ভেতরে সম্ভাব্য প্রার্থী বাছাই নিয়ে আলোচনা হয়েছে। তবে বিএনপি নেতৃত্বাধীন জাতীয় রাজনীতির সঙ্গে সরাসরি সম্পর্ক থাকার কারণে শেষ সময়ে তারেক রহমানের সিদ্ধান্তই হবে চূড়ান্ত।

এদিকে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের অন্যান্য নেতাদের মধ্যে ওবায়দুল্লাহ রেদওয়ান সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে এবং জারিফ রহমান তথ্য ও গবেষণা সম্পাদক পদে মনোনয়ন ফরম নিয়েছেন বলে জানা গেছে।

ভোরের আকাশ/এসএইচ

ডাকসুতারেক রহমানঢাকা বিশ্ববিদ্যালয়

শেয়ার করুন: