ডাকসু নির্বাচন
প্রথম দুই ঘণ্টায় ২ কেন্দ্রে ভোট পড়েছে হাজারের বেশি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টায় শুরু হয়। ভোটগ্রহণ টানা চলবে বিকেল ৪টা পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের ৮টি কেন্দ্রে ৮১০টি বুথে ভোটগ্রহণ হচ্ছে।
কেন্দ্র সূত্রে জানা গেছে, ভোটগ্রহণ শুরুর পর সকাল ১০টা পর্যন্ত টিএসসি কেন্দ্রে ৭০০-এর বেশি ভোট পড়েছে, তবে ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) রোকেয়া হলের ছাত্রীরা ভোট দিচ্ছেন। এ কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৫ হাজার ৬৬৫ জন। আর কার্জন হল কেন্দ্রে ৪০০-এর বেশি ভোট পড়েছে। এর অর্থ, প্রথম দুই ঘণ্টায় এই দুই কেন্দ্রে ভোট পড়েছে হাজারের বেশি। তবে ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) রোকেয়া হলের ছাত্রীরা ভোট দিচ্ছেন। এ কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৫ হাজার ৬৬৫ জন।
সকালে ক্যাম্পাসে দেখা গেছে, ভোটগ্রহণ শুরুর আগে থেকেই অনেকে কেন্দ্রে এসে লাইনে দাঁড়িয়েছেন ভোটাররা। ভোট দিতে আসা শিক্ষার্থীরা জানিয়েছেন, ভিড় এড়াতে এবং দ্রুত ভোট সম্পন্ন করতে তারা সকাল সকাল কেন্দ্রে এসেছেন।
এর আগে সকাল ৭টার দিকে প্রতিটি কেন্দ্রে ব্যালট বাক্স পৌঁছে দেওয়া হয় এবং সাংবাদিক ও পোলিং এজেন্টদের উপস্থিতিতে তা উন্মুক্ত করা হয়।
প্রসঙ্গত, ডাকসু নির্বাচনে ২৮টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৭১ জন, যা ডাকসুর ইতিহাসে সর্বোচ্চ। এর মধ্যে নারী ৬২ জন। অপদিকে ১৮টি হলে ১৩টি পদে মোট ১ হাজার ৩৫ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ভোরের আকাশ/এসএইচ