শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বাকৃবির শিশু নিকেতন স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

বাকৃবি প্রতিনিধি

প্রকাশ : ৮ ফেব্রুয়ারি ২০২৬, ৪:৩৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের(বাকৃবি) আবাসিক এলাকায় অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠান ‘শিশু নিকেতন’-এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৬  রবিবার অত্যন্ত উৎসবমুখর পরিবেশে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।

​এদিন সকাল ৯:৩০ মিনিটে শিশু নিকেতন স্কুল  মাঠে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। দিনব্যাপী খেলাধুলা শেষে বিকেল ৩:৩০ মিনিটে এক আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও ডিন কৃষি অনুষদ প্রফেসর ড. জি. এম. মুজিবর রহমান । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীমা ইয়াসমীন।

​প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন,  ফেব্রুয়ারি মাস মহান ভাষার মাস। এই মাসের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশের স্কুল-কলেজের শিক্ষার্থীদের দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে লেখাপড়া করতে হবে। নতুন প্রজন্মের ভেতরে দেশপ্রেমের চেতনা জাগ্রত করা ভাষার মাসে আমাদের অন্যতম দায়িত্ব।

তিনি বলেন, ছাত্রজীবনে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। তিনি স্মৃতিচারণ করে বলেন, ছোটবেলায় স্কুলজীবনে প্রতিবছর এই দিনটির জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করতাম। স্বাভাবিকভাবেই এই দিনটির প্রতি সবারই একটি আলাদা আকর্ষণ থাকে, আর সেই আকর্ষণের অংশ হিসেবেই আজ আমরা এখানে সমবেত হয়েছি।

তিনি বলেন, খেলাধুলায় পুরস্কার পাওয়া বা না পাওয়া বড় বিষয় নয়; প্রতিযোগিতায় অংশগ্রহণ করাটাই মুখ্য। খেলাধুলা মানুষের মনকে সতেজ রাখে এবং শরীরে শক্তি যোগায়। এই শক্তি প্রয়োজন পড়াশোনার জন্য, পরিবারে মা-বাবাকে সহযোগিতা করার জন্য, ভবিষ্যতে আরও পরিশ্রমী মানুষ হিসেবে গড়ে ওঠার জন্য এবং সর্বোপরি দেশকে এগিয়ে নেওয়ার জন্য।

তিনি আরো বলেন, শিশুদের মেধা ও মননের বিকাশে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার কোনো বিকল্প নেই। আজকের এই ক্ষুদে শিক্ষার্থীদের মাঝ থেকেই আগামী দিনের যোগ্য ও সচেতন নাগরিক তৈরি হবে।
 

ভোরের আকাশ/এনএস

ক্রীড়া প্রতিযোগিতাবাকৃবিশিক্ষা প্রতিষ্ঠান

শেয়ার করুন: