শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ডাকসু নির্বাচন

ছাত্রদল থেকে ভিপি-জিএস-এজিএস প্রার্থী হওয়ার সম্ভাবনা, আলোচনায় আরও যারা

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১৮ আগস্ট ২০২৫, ২:২৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন আজ (১৮ আগস্ট)। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নিজেদের প্যানেল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করতে পারে আজ রাতেই। 

সোমবার (১৮ আগস্ট) ছাত্রদলের ঢাবি ও কেন্দ্রীয় সংসদের কয়েকজন নেতার সঙ্গে কথা বললে তারা জানান, আজ রাতে ছাত্রদলের পক্ষ থেকে ডাকসু নির্বাচনের প্রার্থীদের আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। এর আগে এ বিষয়ে নিশ্চিত না হওয়া গেলেও কয়েকজনকে নিয়ে সংগঠনের অভ্যন্তরে আলোচনা হচ্ছে।  

ছাত্রদল সূত্র জানায়, ডাকসুর ভিপি প্রার্থী হিসেবে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক ও ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী আবিদুল ইসলাম খান এবং জিএস প্রার্থী হিসেবে কবি জসীম উদ্দিন হল ছাত্রদলের আহবায়ক ও উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী শেখ তানভীর বারি হামীমের মনোনীত হওয়ার সম্ভাবনা রয়েছে।

এছাড়া, এজিএস প্রার্থী হিসেবে বিজয় একাত্তর হল ছাত্রদলের আহবায়ক তানভীর আল হাদী মায়েদের সম্ভাবনা থাকলেও তার আবাসিক হল সংসদের ভিপি হিসেবেই নির্বাচন করার আগ্রহের কথা শোনা গেছে। তবে ক্যাম্পাসে তার পরিচিতি ও সাংগঠনিক অ্যাক্টিভিটিজ বিবেচনায় এ পদে প্রার্থিতার মনোনয়নে তাকেই বিবেচনা করা হতে পারে।

এর বাইরে, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আয়াজ মোহাম্মদ ইমন, দপ্তর সম্পাদক মল্লিক ওয়াসী উদ্দিন তামি, ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী ও ঢাবি শাখার আন্তর্জাতিক সম্পাদক মেহেদী হাসান ও ক্রীড়া সম্পাদক মো. সাইফ উল্লাহ সাইফ এবং মাস্টার দা সূর্য সেন হল ছাত্রদলের সদস্য সচিব আবিদুর রহমান মিশু।

ভোরের আকাশ/এসএইচ

ডাকসু নির্বাচন

শেয়ার করুন: