শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

খুবি উপাচার্যের সাথে বিদেশি শিক্ষার্থীদের সৌজন্য সাক্ষাৎ

খুলনা প্রতিনিধি

প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ৫:৫১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম এর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনে অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীরা সৌজন্য সাক্ষাৎ করেছেন। ২২ ফেব্রুয়ারি রবিবার বিকাল ৩টায় উপাচার্যের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে খুলনা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীদের একাডেমিক ও সহায়ক সুযোগ-সুবিধা নিয়ে আলোচনা করা হয়। বিশেষ করে বিদেশি শিক্ষার্থীদের জন্য বাংলা ভাষা শিক্ষার ওপর ৭ থেকে ১০ দিনের ওরিয়েন্টেশন আয়োজন, ত্রিভূবন বিশ্ববিদ্যালয়ের সাথে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের উদ্যোগ, সব ডিসিপ্লিনে ইন্টার্নশিপের সুযোগ নিশ্চিত করা, নেপালে খুলনা বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা বিষয়ক প্রচারমূলক ইভেন্ট আয়োজন এবং প্রতি বছর একজন বিদেশি শিক্ষার্থীকে স্কলারশিপ প্রদানের বিষয়গুলো গুরুত্ব পায়।

উপাচার্য বলেন, বিদেশি শিক্ষার্থীদের সার্বিক কল্যাণ ও একাডেমিক অগ্রগতির কথা বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। বিদেশি শিক্ষার্থীরা খুলনা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে নিজ নিজ দেশে এবং আন্তর্জাতিক পরিসরে দক্ষ মানবসম্পদ হিসেবে প্রতিষ্ঠিত হবে এবং বিশ্ববিদ্যালয়ের সুনাম আরও বিস্তৃত করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের দি অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক প্রফেসর ড. মোঃ আশিক উর রহমান উপস্থিত ছিলেন।

ভোরের আকাশ/এনএস

সৌজন্য সাক্ষাৎশিক্ষার্থীখুলনা

শেয়ার করুন: