শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ডাকসু নির্বাচনে ৪৬২ মনোনয়ন বৈধ, স্থগিত ৪৭

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২২ আগস্ট ২০২৫, ১২:১৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ডাকসু নির্বাচনে ৪৬২ মনোনয়ন বৈধ, স্থগিত ৪৭
ডাকসু নির্বাচনে ৪৬২ মনোনয়ন বৈধ, স্থগিত ৪৭

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে জমা দেওয়া মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ৫০৯টির মধ্যে ৪৬২টি বৈধ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ছাত্র ৪০২ জন ও ছাত্রী ৬০ জন। ত্রুটিপূর্ণ হওয়ায় ৪৭টি মনোনয়নপত্র স্থগিত রাখা হয়েছে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন এ তথ্য জানান। তিনি বলেন, আগামী ২৩ আগস্ট পর্যন্ত বাদ পড়া প্রার্থীরা আপিল করতে পারবেন। ২৫ আগস্ট চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ২১ থেকে ২৫ আগস্ট পর্যন্ত ক্যাম্পাস বা হলে প্রচারণা চালানো যাবে না। প্রচারণা শুরু হবে ২৬ আগস্ট থেকে। এই সময়ের আগে প্রচারণা চালালে তা নির্বাচনী আচরণবিধি ভঙ্গ হিসেবে গণ্য হবে এবং শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

প্রার্থিতা অনুযায়ী পদভিত্তিক চিত্র হলো— ভিপি পদে ছাত্র ৪৩ জন ও ছাত্রী ৫ জন; জিএস পদে ছাত্র ১৮ ও ছাত্রী ১ জন; এজিএস পদে ছাত্র ২৪ ও ছাত্রী ৪ জন; মুক্তিযুদ্ধ ও ছাত্র আন্দোলন সম্পাদক পদে ছাত্র ১৪ ও ছাত্রী ১ জন; বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে ছাত্র ১০ ও ছাত্রী ১ জন; ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক পদে ছাত্র ৭ ও ছাত্রী ২ জন; সমাজসেবা সম্পাদক পদে ছাত্র ১৩ জন; মানবাধিকার ও আইন সম্পাদক পদে ছাত্র ৮ ও ছাত্রী ৩ জন; স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে ছাত্র ১২ ও ছাত্রী ৩ জন; ছাত্র পরিবহন সম্পাদক পদে ছাত্র ৯ জন; ক্রীড়া সম্পাদক পদে ছাত্র ১২ ও ছাত্রী ১ জন; গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে ছাত্র ৭ ও ছাত্রী ৪ জন; কমন রুম, রিডিং রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে ছাত্র ২ ও ছাত্রী ৯ জন; আন্তর্জাতিক সম্পাদক পদে ছাত্র ১৫ জন; সাহিত্য সম্পাদক পদে ছাত্র ১৭ ও ছাত্রী ২ জন; আর সদস্য পদে ছাত্র ১৯১ ও ছাত্রী ২৪ জন।

অর্থাৎ ডাকসু নির্বাচনে বৈধ প্রার্থী হিসেবে ছাত্র ৪০২ জন ও ছাত্রী ৬০ জন রয়েছেন।

এ ছাড়া ১৮টি হল সংসদ নির্বাচনে বৈধ প্রার্থী সংখ্যা ১ হাজার ১০৮ জন এবং স্থগিত ১ জন।

 

ভোরের আকাশ/হ.র

ডাকসু নির্বাচন

শেয়ার করুন: