শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

আগামী ডিসেম্বরের মধ্যে জকসু নির্বাচন হবে: উপাচার্য

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১:১৩ অপরাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

আগামী ডিসেম্বরের মধ্যে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন হবে বলে মন্তব্য করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিন দফা দাবিতে অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে দেখা করতে এসে শিক্ষার্থীদের সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।

শিক্ষার্থীরা দাবি উত্থাপন করলে উপাচার্য বলেন, আমরা যোগাযোগ নিয়মিত করছি। গতকাল দুপুর ১২টার দিকে তানজিম উদ্দিন স্যারের সঙ্গে যোগাযোগ হয়েছে।

এ সময় শিক্ষার্থীরা লিখিত রোডম্যাপ চাইলে উপাচার্য বলেন, আমাদের নীতিমালা পাঠানো হয়েছে। সেটা অনুমোদন হলেই আমরা রোডম্যাপ দিবো। তা না হলে সে রোডম্যাপের কোনো ভিত্তি থাকবে না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট প্রেরিত জকসু বিধি শীঘ্র অনুমোদন হবে আশা করছি। অনুমোদিত বিধি অনুসারে ডিসেম্বরের মধ্যে জকসু নির্বাচন সম্ভব হবে।

এর আগে, গতকাল দুপুর থেকে  জকসুর রোড ম্যাপ ঘোষণাসহ তিন দফা দাবিতে অনশন করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। তাদের দাবি সমূহ হলো, দাবি সমূহ হলো, শিক্ষার্থীদের সম্পূরক বৃত্তি কবে থেকে কার্যকর হবে, তা নির্দিষ্ট করতে হবে; ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে;  ক্যাফিটেরিয়ার ভর্তুকি প্রদান করে স্বাস্থ্যকর খাবার নিশ্চিত এবং কেন্দ্রীয় লাইব্রেরিতে সুযোগ সুবিধা বৃদ্ধি ও শীততাপ নিয়ন্ত্রণ নিশ্চিত করা।

এ ছাড়া এদিন সম্পূরক বৃত্তি এবং জকসু নির্বাচনের দাবিতে বিশ্ববিদ্যালয় মঞ্জরী কমিশন (ইউজিসি)  এর সঙ্গে সাক্ষাৎ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির। এ সময় ইউজিসিকে ২৫ সেপ্টেম্বরের মধ্যে জকসু আইন পাসের আলটিমেটাম দেন তারা।

ভোরের আকাশ/এসএইচ

জকসুউপাচার্যজগন্নাথ বিশ্ববিদ্যালয়ডিসেম্বর

শেয়ার করুন: