শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

রাকসুতে প্রথমবারের মতো স্বামী-স্ত্রী জুটি প্রার্থী, দৃষ্টি কাড়ছে সবার

ক্যাম্পাস প্রতিনিধি

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাকসুতে প্রথমবারের মতো স্বামী-স্ত্রী জুটি প্রার্থী, দৃষ্টি কাড়ছে সবার
রাকসুতে প্রথমবারের মতো স্বামী-স্ত্রী জুটি প্রার্থী, দৃষ্টি কাড়ছে সবার

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে এইবার ক্যাম্পাসে এসেছে এক ভিন্ন রং। নির্বাচনে স্বামী-স্ত্রী একসঙ্গে প্রার্থী হয়েছেন, যা শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে।

স্বামী হাবিবুর রহমান কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে পড়ছেন (শিক্ষাবর্ষ ২০২১-২২) এবং তিনি কেন্দ্রীয় সংসদের নির্বাহী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার স্ত্রী সানজিদা ইসলাম ইসলামিক স্টাডিজ বিভাগে শিক্ষার্থী, একই শিক্ষাবর্ষে এবং মন্নুজান হল সংসদে সাহিত্য ও বিতর্ক সম্পাদক পদে প্রার্থী হয়েছেন।

দম্পতি জুটি বলেন, বিশ্ববিদ্যালয় জীবনের শুরু থেকেই তারা ক্লাব ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত। সানজিদা ইসলাম বলেন, “সিনিয়রদের দিকনির্দেশনা এবং নিজেদের অর্জিত অভিজ্ঞতাই আমাদের নির্বাচনে আসার পথ তৈরি করেছে। আমরা চাই শিক্ষার্থীদের জন্য কিছু করতে।”

হাবিবুর রহমান যোগ করেন, “আমরা ভিন্ন পদে লড়ছি। তিন বছরের ক্যাম্পাস অভিজ্ঞতা আমাদের শিখিয়েছে যে, এই দুটি জায়গায় আমরা শিক্ষার্থীদের জন্য সেরা সেবা দিতে পারব। প্রচারণা চলাকালীন সমর্থন ও উৎসাহ অনেক পেয়েছি, ইনশাআল্লাহ জয়ী হব।”

শিক্ষার্থীরাও এই দম্পতির প্রার্থিতা নিয়ে উচ্ছ্বসিত। মরিয়ম আক্তার বলেন, “ক্লাস, সংসার আর নির্বাচনী দায়িত্ব একসঙ্গে সামলানো সহজ নয়। তবে যদি তারা দায়িত্বশীল হন, শিক্ষার্থীদের জন্য নতুন দৃষ্টান্ত স্থাপন করতে পারবেন।”
তন্ময় বলেন, “স্বামী-স্ত্রী একসঙ্গে নির্বাচনে এসেছে—এটি আমাদের ক্যাম্পাসে নতুন রঙ এনেছে। সবাই আগ্রহের সঙ্গে দেখছে।”

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় (ডাকসু) ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাকসু) নির্বাচনে দম্পতি প্রার্থী হওয়ার নজির দেখা গেছে। ডাকসুতে শিবির-সমর্থিত প্যানেল থেকে রায়হান উদ্দিন ও উম্মে সালমা, এবং জাকসুতে সমন্বিত শিক্ষার্থী জোট থেকে তারিকুল ইসলাম ও নিগার সুলতানা জয়ী হয়েছেন। শিক্ষার্থীরা মজা করে বলছেন, “রাকসুতে শুরু হলো দম্পতি অধ্যায়।”

ভোরের আকাশ // হ.র

রাকসু নির্বাচন

শেয়ার করুন: