শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ঢাবি সাংবাদিক সমিতির নতুন সাধারণ সম্পাদক মাহাদী হাসান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৪ মার্চ ২০২৫, ৮:২৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ঢাবি সাংবাদিক সমিতির নতুন সাধারণ সম্পাদক মাহাদী হাসান
ঢাবি সাংবাদিক সমিতির নতুন সাধারণ সম্পাদক মাহাদী হাসান

ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যনির্বাহী পরিষদ ২০২৪-২৫ এর নতুন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মাহাদী হাসান। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের শিক্ষার্থী এবং দৈনিক যুগান্তর পত্রিকার ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি।

রোববার (২৩ মার্চ) সন্ধ্যায় ব্যক্তিগত কারণ দেখিয়ে সমিতির সাধারণ সম্পাদক পদ থেকে অব্যাহতি চেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি বরাবর আবেদন করেন বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যনির্বাহী পরিষদ ২০২৪-২৫ এর সাধারণ সম্পাদক মোতাহার হোসেন।

অব্যাহতি চেয়ে তার আবেদন পত্রটি ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি মহিউদ্দিন মুজাহিদ মাহি গ্রহণ করলে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক পদটি শূন্য হয়। 

পরবর্তী সময়ে রোববার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যনির্বাহী পরিষদের এক জরুরি কার্যনির্বাহী সভায় ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির গঠনতন্ত্রের ৬নং ধারার ‘জ’ উপধারা অনুযায়ী কার্যনির্বাহী পরিষদের সদস্যদের ঐক্যমতের ভিত্তিতে কার্যনির্বাহী পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাদী হাসানকে ২০২৪-২৫ কার্যনির্বাহী পরিষদের বাকি সময়ের জন্য সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়।

ভোরের আকাশ/এসএইচ

শেয়ার করুন: