শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ঢাবি ক্যাম্পাসে উত্তেজনা, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ঢাবি ক্যাম্পাসে উত্তেজনা, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী
ঢাবি ক্যাম্পাসে উত্তেজনা, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন মূলত শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হলেও মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যার পর থেকে ক্যাম্পাসে তৈরি হয়েছে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি। ফলাফল ঘোষণাকে ঘিরে থমথমে আবহ বিরাজ করছে পুরো এলাকা জুড়ে।

সরেজমিনে জানা গেছে, ফলাফল প্রকাশের আগে থেকেই দোয়েল চত্বর, শাহবাগ, টিএসসি, নীলক্ষেত ও নিউমার্কেট এলাকায় অবস্থান নিতে শুরু করে বিএনপি, জামায়াত ও তাদের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এতে ক্যাম্পাস ও আশপাশে চাপা উত্তেজনা সৃষ্টি হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদ আলম জানান, যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। সন্দেহজনক যানবাহনে তল্লাশিও চালানো হচ্ছে। তিনি বলেন, “আমরা সম্পূর্ণ প্রস্তুত আছি। যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।”

এর আগে মঙ্গলবার বিকেল থেকে বিএনপি ও ছাত্রদলের পক্ষ থেকে নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ তুলে মিছিল বের করা হয়। ভিপি প্রার্থী আবিদুল ইসলাম আবিদের নেতৃত্বে ক্যাম্পাসে ওই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

সব মিলিয়ে, ডাকসু নির্বাচন-পরবর্তী পরিস্থিতি ঘিরে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা এখন কড়া নিরাপত্তা ও নজরদারির আওতায় রয়েছে।

ভোরের আকাশ//হ.র

ঢাবি হলঢাকা বিশবিদ্যালয়ডাকসু নির্বাচন

শেয়ার করুন: