শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

গ্লোবার সুপার লিগে রংপুরের স্কোয়াড ঘোষণা, নেতৃত্বে নুরুল হাসান

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২১ জুন ২০২৫, ১:৪৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গ্লোবার সুপার লিগে রংপুরের স্কোয়াড ঘোষণা, নেতৃত্বে নুরুল হাসান
গ্লোবার সুপার লিগে রংপুরের স্কোয়াড ঘোষণা, নেতৃত্বে নুরুল হাসান

গায়ানার গ্লোবার সুপার লিগের (জিএসএল) দ্বিতীয় আসরে অংশ নিতে প্রস্তুত বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্স। আগামী ১০ থেকে ১৮ জুলাই গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্টের দ্বিতীয় সংস্করণ। প্রথম আসরে চ্যাম্পিয়ন হওয়া রংপুর এবারও শিরোপা ধরে রাখতে চায় অধিনায়ক নুরুল হাসান সোহানের নেতৃত্বে।

তবে শ্রীলঙ্কা সিরিজের কারণে এবার দল পাচ্ছে না শেখ মেহেদি হাসান ও রিশাদ হোসেনের মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের। এছাড়া গতবারের দল থেকে বাদ পড়েছেন আফিফ হোসেন, মোহাম্মদ সাইফ উদ্দিন ও আরাফাত সানি।

নতুন আসরে রংপুর রাইডার্সে যোগ দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার কাইল মেয়ার্স ও দক্ষিণ আফ্রিকার তারকা স্পিনার তাবরিজ শামসি। এছাড়া বিদেশিদের তালিকায় আছেন পাকিস্তানি অলরাউন্ডার ইফতিখার আহমেদ, আফগান ব্যাটার ইব্রাহিম জাদরান, পাকিস্তানি পেসার আকিফ জাভেদ, ব্যাটার খাওয়াজা নাফে ও যুক্তরাষ্ট্রের স্পিনার হার্মিত সিং।

দলের অন্যতম ভরসা হিসেবে আছেন প্রথম আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক সৌম্য সরকার। অতিথি খেলোয়াড় হিসেবে দলে যুক্ত হয়েছেন মোহাম্মদ নাঈম শেখ, মাহিদুল ইসলাম অঙ্কন, আবু হায়দার রনি ও ইয়াসির আলি চৌধুরি।

রংপুর রাইডার্স ছাড়াও এবারের গ্লোবার সুপার লিগে অংশ নিচ্ছে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স, বিগ ব্যাশ লিগ চ্যাম্পিয়ন হোবার্ট হারিকেন্স, নিউজিল্যান্ডের সুপার স্ম্যাশ চ্যাম্পিয়ন সেন্ট্রাল স্ট্যাগস ও আইএলটি-২০ চ্যাম্পিয়ন দুবাই ক্যাপিটালস।

রংপুর রাইডার্স স্কোয়াড:
নুরুল হাসান সোহান (অধিনায়ক), সৌম্য সরকার, মোহাম্মদ নাঈম শেখ, মাহিদুল ইসলাম অঙ্কন, সাইফ হাসান, আবু হায়দার রনি, রকিবুল হাসান, ইয়াসির আলি চৌধুরি, কাইল মেয়ার্স, তাবরিজ শামসি, ইব্রাহিম জাদরান, ইফতিখার আহমেদ, আকিফ জাভেদ, হার্মিত সিং ও খাওয়াজা নাফে।

ভোরের আকাশ//হ, র

শেয়ার করুন: