শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জয় পেয়েও বার্সেলোনার বিদায়, ফাইনালে আতলেতিকো মাদ্রিদ

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ৪ মার্চ ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি- সংগৃহীত
ছবি- সংগৃহীত

দুর্দান্ত লড়াই করেও কোপা দেল রে থেকে বিদায় নিতে হলো বার্সেলোনাকে। ফিরতি লেগে ৩-০ গোলে পরাজিত হলেও দুই লেগ মিলিয়ে ৪-৩ ব্যবধানে এগিয়ে থেকে ফাইনালে উঠেছে আতলেতিকো মাদ্রিদ।

মঙ্গলবার রাতে নিজেদের মাঠে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে হান্সি ফ্লিকের দল। বড় ব্যবধান ঘোচানোর লক্ষ্যেই ম্যাচের শুরুতে চাপ তৈরি করে তারা।

দ্বিতীয় মিনিটেই ফের্মিন লোপেসের দূরপাল্লার শট দারুণ সেভে কর্নারে পাঠিয়ে দেন আতলেতিকোর গোলরক্ষক হুয়ান মুস্সো।

১৪ মিনিটের মাথায় প্রথম ভালো সুযোগ পায় বার্সেলোনা। তবে রাফিনিয়ার নিচু শট পাশের জালে লাগে। এরপর কয়েকবার চেষ্টা করেও গোলের দেখা পাচ্ছিল না স্বাগতিকরা।

অবশেষে ২৯ মিনিটে এগিয়ে যায় বার্সেলোনা। লামিনে ইয়ামালের দারুণ পাস থেকে গোল করেন মার্ক বের্নাল। প্রথমার্ধের যোগ করা সময়ে পেনাল্টি পায় বার্সা। পেদ্রি বক্সে ফাউলের শিকার হলে স্পটকিক থেকে ব্যবধান বাড়ান রাফিনিয়া।

বিরতির পরও আক্রমণের গতি ধরে রাখে বার্সেলোনা। তবে আতলেতিকোর গোলরক্ষক মুস্সো একের পর এক সেভ করে দলকে ম্যাচে রাখেন। ৭২ মিনিটে আবারও জালের দেখা পায় কাতালানরা। জোয়াও কান্সেলোর ক্রস থেকে ভলিতে নিজের দ্বিতীয় গোল করেন বের্নাল, তাতে ম্যাচের ব্যবধান দাঁড়ায় ৩-০।

এরপর আর একটি গোল পেলেই দুই লেগের সমতা ফেরাতে পারত বার্সেলোনা।

শেষ দিকে কয়েকটি সুযোগ তৈরি হলেও কাঙ্ক্ষিত গোল আর পায়নি তারা। নির্ধারিত সময়ের আগে জেরার্দ মার্তিনের একটি শট অল্পের জন্য ক্রসবারের ওপর দিয়ে চলে যায়।

ফলে ম্যাচ জিতেও টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয় বার্সেলোনাকে। অন্যদিকে প্রায় এক যুগ পর কোপা দেল রের ফাইনালে জায়গা করে নেয় দিয়েগো সিমেওনের দল।

শিরোপা নির্ধারণী ম্যাচে আতলেতিকো মাদ্রিদের প্রতিপক্ষ হবে রিয়াল সোসিয়েদাদ অথবা অ্যাথলেটিক বিলবাও।

ভোরের আকাশ/আ.র

কোপা দেল রে

শেয়ার করুন: