শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ওমান ম্যাচে ১০৫ রানের বিশাল জয় শ্রীলঙ্কার

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ৪:১৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- সংগৃহীত
ছবি- সংগৃহীত

বিশ্বকাপে টানা দ্বিতীয় ম্যাচে জয় পেলো শ্রীলঙ্কা।  তারা এবার ১০৫ রানের বিশাল ব্যবধানে হারালো ওমানকে। লঙ্কানদের সঙ্গে লড়াইটাও করতে পারেনি ওমান। পাল্লেকেলেতে প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ২২৫ রানের সংগ্রহ দাঁড় করায় স্বাগতিকরা। জবাবে ৯ উইকেটে ১২০ রানে থামে ওমানের ইনিংস।

একশর আগে (৯৭ রানে) ৭ উইকেট হারানো ওমান কখনই রান তাড়ার সম্ভাবনা তৈরি করতে পারেনি। একটা প্রান্ত ধরে ধীরগতির ফিফটি করেন মোহাম্মদ নাদিম। ৫৬ বলে ৫৩ রানে অপরাজিত থাকেন তিনি। শ্রীলঙ্কার দুশমন্ত চামিরা আর মাহিশ থিকসানা নেন দুটি করে উইকেট।

এর আগে দক্ষিণ আফ্রিকার ২১৩ রানের রেকর্ড টপকে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ দলীয় সংগ্রহ গড়ে শ্রীলঙ্কা। টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে পাঠিয়ে শুরুতে মুখে হাসিই ছিল ওমানের। ১৫ রানে প্রথম আর ৪২ রানে দ্বিতীয় উইকেট হারায় লঙ্কানরা। কিন্তু এরপর পাভিন রথনায়েকে, দাসুন শানাকা, কুশল মেন্ডিসরা তাণ্ডব চালাতে শুরু করেন।

রথনায়েকে ২৮ বলে ৬০ রানের ইনিংস খেলেন ৮ বাউন্ডারি আর ১ ছক্কায়। দাসুন শানাকা করেন ২০ বলে ৫০। যে ইনিংসে ২টি চারের সঙ্গে ছিল ৫টি ছক্কার মার। কুশল মেন্ডিস ৪৫ বলে ৬১ করেন ৭ বাউন্ডারিতে। শেষদিকে ৭ বলে ১৯ রানের ক্যামিও উপহার দেন কামিন্দু মেন্ডিস।

ভোরের আকাশ/ র.ই

বিশ্বকাপদাসুন শানাকা

শেয়ার করুন: