শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ছয় বছর পর আবার সিএবি সভাপতির দায়িত্বে ফিরছেন সৌরভ গাঙ্গুলী

স্পোর্টস রিপোর্টার

প্রকাশ : ৭ আগস্ট ২০২৫, ৩:০৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছয় বছর পর আবার সিএবি সভাপতির দায়িত্বে ফিরছেন সৌরভ গাঙ্গুলী
ছয় বছর পর আবার সিএবি সভাপতির দায়িত্বে ফিরছেন সৌরভ গাঙ্গুলী

ছয় বছর পর আবারও ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) সভাপতি পদে ফিরতে যাচ্ছেন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। এর আগে তিনি ২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত চার বছর সিএবির সভাপতি ছিলেন। তারপর তিনি বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সভাপতির দায়িত্ব পালন করেন।

সোমবার (৫ আগস্ট) ভারতের প্রভাবশালী গণমাধ্যম ‘ইন্ডিয়া টুডে’ জানিয়েছে, আসন্ন বার্ষিক সাধারণ সভা (এজিএম) উপলক্ষে সৌরভ নিজেই সিএবি সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সময়মতো মনোনয়নপত্র জমা দেবেন। তবে আলোচনার ভিত্তিতে নির্বাচনের আয়োজন ছাড়াই সর্বসম্মতিক্রমে সভাপতি নির্বাচিত হওয়ার সম্ভাবনাও রয়েছে। যদি তিনি প্রার্থী হন, তাহলে কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই নির্বাচিত হওয়ার সম্ভাবনাই বেশি।

বর্তমানে সিএবির সভাপতির দায়িত্ব পালন করছেন সৌরভের বড় ভাই স্নেহাশীষ গাঙ্গুলী। তবে লোধা কমিটির সুপারিশ অনুযায়ী তার মেয়াদ শেষ হওয়ায় পদটি শূন্য হতে যাচ্ছে।

এদিকে, সিএবি তাদের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করেছে। গতকাল জরুরি অ্যাপেক্স কাউন্সিল সভায় সিদ্ধান্ত হয়, আগামী ১৪ আগস্ট চূড়ান্ত সভা এবং ২০ সেপ্টেম্বর এজিএম অনুষ্ঠিত হবে।

সিএবি সভাপতির দায়িত্বে থাকাকালীন সৌরভ পশ্চিমবঙ্গ ক্রিকেটের উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখেন। পেশাদার কোচিং, খেলোয়াড় উন্নয়ন কর্মসূচি এবং রঞ্জি ট্রফিতে বেঙ্গলের সাফল্য তার সময়কালে চোখে পড়ার মতো ছিল।

২০১৫ সালে সিএবির সচিব হিসেবে প্রশাসনিক যাত্রা শুরু করেন সৌরভ। একই বছরের শেষ দিকে তিনি সভাপতি হন এবং ২০১৯ সাল পর্যন্ত দায়িত্বে ছিলেন। পরে বিসিসিআইয়ের সভাপতির দায়িত্ব গ্রহণ করেন। তার সময়ে বিসিসিআই আধুনিক ন্যাশনাল ক্রিকেট একাডেমি (এনসিএ) গড়ে তোলে এবং আইপিএল সম্প্রচার স্বত্বে ৪৮ হাজার কোটি টাকার রেকর্ড রাজস্ব অর্জন করে।

সৌরভের সিএবিতে প্রত্যাবর্তন তাই শুধু ব্যক্তিগত নয়, বরং পুরো রাজ্য ক্রিকেটের জন্যই এক সম্ভাবনার বার্তা বহন করছে।

ভোরের আকাশ//র.ন

শেয়ার করুন: