শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দুই বছর পর টেস্ট দলে ফিরলেন এবাদত হোসেন

স্পোর্টস রিপোর্টার

প্রকাশ : ৫ জুন ২০২৫, ১২:৩০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
দুই বছর পর টেস্ট দলে ফিরলেন এবাদত হোসেন
দুই বছর পর টেস্ট দলে ফিরলেন এবাদত হোসেন

দীর্ঘদিনের অপেক্ষা শেষে আবারও টেস্ট দলে ফিরলেন পেসার এবাদত হোসেন। সবকিছু ঠিক থাকলে আগামী ১৭ জুন শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্ট দিয়েই সাদা পোশাকে মাঠে ফিরবেন তিনি। ২০২৩ সালের জুনে আফগানিস্তানের বিপক্ষে মিরপুরে অনুষ্ঠিত ম্যাচটি ছিল তার সর্বশেষ টেস্ট।

শ্রীলঙ্কা সফরের দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে বুধবার (৫ জুন) ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই সফর দিয়েই শুরু হচ্ছে ২০২৫-২৭ ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের পথচলা। দলকে নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত এবং তার ডেপুটি হিসেবে থাকবেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।

সর্বশেষ জিম্বাবুয়ের বিপক্ষে চট্টগ্রামে খেলা টেস্ট দল থেকে তিনটি পরিবর্তন এসেছে। বাদ পড়েছেন মাহমুদুল হাসান জয়, তানজিম হাসান সাকিব এবং তানভীর ইসলাম। তাদের পরিবর্তে দলে এসেছেন এবাদত হোসেন, তরুণ পেসার নাহিদ রানা এবং উইকেটরক্ষক ব্যাটার লিটন দাস।

দীর্ঘ ইনজুরি কাটিয়ে আবার জাতীয় দলে ফিরেছেন এবাদত। ২০২৩ সালের জুলাইয়ে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ চলাকালীন চোট পান তিনি। প্রায় এক বছরের পুনর্বাসন শেষে তিনি ফেরেন ঘরোয়া ক্রিকেটে। জাতীয় লিগ, বিপিএল, ডিপিএল ও বাংলাদেশ ‘এ’ দলে ভালো পারফরম্যান্স করে আবারও নির্বাচকদের আস্থা অর্জন করেন এই গতিময় পেসার।

ঘোষিত সূচি অনুযায়ী, বাংলাদেশ দল ১৩ জুন শ্রীলঙ্কার উদ্দেশে দেশ ছাড়বে। প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে ১৭ জুন গলে এবং দ্বিতীয় টেস্ট ২৫ জুন কলম্বোতে। এরপর ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজেও অংশ নেবে দুই দল।

বাংলাদেশের টেস্ট স্কোয়াড:
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, এনামুল হক বিজয়, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, নাঈম হাসান, হাসান মুরাদ, এবাদত হোসেন, হাসান মাহমুদ, নাহিদ রানা, খালেদ আহমেদ।

ভোরের আকাশ//হ.র

বাংলাদেশ ক্রিকেটটেস্ট ক্রিকেট

শেয়ার করুন: