শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

স্কোয়াডে নেই স্বপ্না, মুনকি

সাফে হ্যাটট্রিক শিরোপা মিশনে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ৬ মে ২০২৬, ৪:৫১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

আগামী ২৫ মে ভারতের গোয়ায় শুরু হচ্ছে সাফ টুর্নামেন্ট। এই টুর্নামেন্টকে সামনে রেখে বাংলাদেশ নারী দল প্রস্তুতি নিতে আগামীকাল থাইল্যান্ডের ব্যাংককের উদ্দেশ্যে রওনা হবে। সেখান থেকে সরাসরি গোয়ায় যাবে দল। এ উপলক্ষে আজ সাফ সংক্রান্ত সংবাদ সম্মেলনের আয়োজন করে বাফুফে।

বাংলাদেশ নারী দল টানা দুইবারের সাফ চ্যাম্পিয়ন। তাই এবার তাদের লক্ষ্য হ্যাটট্রিক শিরোপা জয়। এই লক্ষ্য সামনে রেখে থাইল্যান্ডে দুই সপ্তাহের অনুশীলন ক্যাম্প এবং স্থানীয় দুটি ক্লাব দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের ব্যবস্থা করা হয়েছে।

তবে আসন্ন এই টুর্নামেন্টের স্কোয়াডে নেই মিডফিল্ডার স্বপ্না রাণী ও মুনকি আক্তার। পারফরম্যান্সের কারণে তাদের বাদ দেওয়া হয়েছে। এছাড়া ইনজুরির কারণে দলে জায়গা হয়নি নবীরনের।

বাংলাদেশের আগের দুই সাফ জয়ের অধিনায়ক সাবিনা খাতুন। তবে সর্বশেষ সাফের পর কোচ বাটলারের সঙ্গে দূরত্ব তৈরি হওয়ায় তিনি ছাড়াও কৃষ্ণা রানী সরকার, মাসুরা পারভীন, সানজিদা আক্তার ও সুমাইয়া দল থেকে বাইরে রয়েছেন। তাদের অনুপস্থিতিতেই শিরোপা ধরে রাখার চ্যালেঞ্জ নিতে যাচ্ছে বাংলাদেশ।

দলে নতুন সংযোজন হিসেবে রয়েছেন অস্ট্রেলিয়াভিত্তিক সুইডেনপ্রবাসী ফুটবলার আনিকা।

বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ সংবাদ সম্মেলনে বলেন, “আমাদের লক্ষ্য হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হওয়া। সে অনুযায়ী প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে এবং এই টুর্নামেন্টকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি।”

এবারের সাফ টুর্নামেন্টে ৬টি দল অংশ নিচ্ছে। বাংলাদেশ ‘বি’ গ্রুপে রয়েছে স্বাগতিক ভারত ও মালদ্বীপের সঙ্গে। ২৮ মে মালদ্বীপের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের অভিযান। এরপর ৩১ মে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভারতের মুখোমুখি হবে তারা। দুই গ্রুপের শীর্ষ দুই দল সেমিফাইনালে উঠবে। ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ৬ জুন।

ভোরের আকাশ/সু.পা

 

সাফ টুর্নামেন্ট

শেয়ার করুন: