শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বগুড়া প্রেসক্লাবের ক্রিকেট টুর্নামেন্টে শহীদ আব্দুল মান্নান একাদশ চ্যাম্পিয়ন

বগুড়া প্রতিনিধি

প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৫, ৫:৫০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

মহান বিজয় দিবস উপলক্ষে বগুড়া প্রেসক্লাবের আয়োজনে ক্রিকেট টুর্ণামেন্টে শিমুল একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে শহীদ আব্দুল মান্নান একাদশ।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল ১০টায় শহীদ চান্দু স্টেডিয়ামে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালেয়র ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. কুদরত-ই-জাহান।

খেলা শেষে বিকেলে পুরস্কার প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পি এম ইমরুল কায়েস। এ টুর্নামেন্টে শহীদ রাতুল একাদশ, শহীদ সিয়াম-শুভ একাদশ, শহীদ শিমুল মন্ডল একাদশ ও শহীদ আব্দুল মান্নান একাদশ অংশগ্রহণ করে।

উৎসব মুখর পরিবেশে উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, সাধারণ সম্পাদক কালাম আজাদ, সাবেক সভাপতি ওয়াসিকুর রহমান বেচান, সাংবাদিক ইউনিয়ন বগুড়া সভাপতি গনেশ দাস, সাধারণ সম্পাদক এসএম আবু সাঈদ, প্রেসক্লাবের সাবেক সদস্য সচিব সবুর শাহ লোটাস, বগুড়া বীট মডেল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠতা অধ্যক্ষ প্রকৌশলী সাহাবুদ্দিন সৈকত, জেলা ক্রিড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক এম আর সিদ্দিক লেমন, বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক এ্যাসোসিয়েশনের সদস্য সচিব সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল, বগুড়া প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সভাপতি রাহাত রিটু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, জেলা ক্রীড়া সংস্থার আহবায়ক কমিটির সদস্য সাংবাদিক মমিনুর রশিদ সাইন।

প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক আব্দুর রহিমের সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, সাধারণ সম্পাদক কালাম আজাদ, সিনিয়র সহ-সভাপতি রাহাত আহমেদ রিটু, সিনিয়র যুগ্ম সম্পাদক তোফাজ্জাল হোসেন প্রমুখ। খেলা শেষে টুর্নামেন্টের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

ক্লাবের ক্রীড়া সম্পাদক আব্দুর রহিমের সঞ্চালনায়  টুর্নামেন্টে ম্যান অফ দ্যা ম্যাচ ও ম্যান অফ দ্যা টুর্ণামেন্ট হয়েছেন শাহ নেওয়াজ শাওন।

ভোরের আকাশ/এসএইচ

 

বগুড়াবগুড়া প্রেসক্লাব

শেয়ার করুন: