শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ইতিহাসের পথে মরক্কো, জায়গা নিশ্চিত বিশ্বকাপে

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ৬ সেপ্টেম্বর ২০২৫, ৫:৩১ অপরাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

নাইজারকে উড়িয়ে আফ্রিকা থেকে প্রথম দল হিসেবে ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করেছে মরক্কো। শুক্রবার ঘরের মাঠে ১০ জনের নাইজারকে ৫-০ গোলের বড় ব্যবধানে হারায় তারা। গ্রুপ ‘ই’-তে টানা ছয় ম্যাচে ছয় জয় তুলে নিয়ে দুই ম্যাচ হাতে রেখেই বিশ্বকাপ নিশ্চিত করেছে ফিফা র‌্যাঙ্কিংয়ের ১২ নম্বরে থাকা দলটি।

‘ই’ গ্রুপে এই নিয়ে টানা ছয় জয়- শতভাগ সাফল্য। ১৮ পয়েন্ট নিয়ে গ্রুপ সবার শীর্ষে মরক্কো। এমন ফর্মে থাকা আফ্রিকার আর কোনো দল নেই। নয়টি গ্রুপের মধ্যে তারাই একমাত্র দল যারা এখন পর্যন্ত প্রতিটি ম্যাচ জিতেছে। দুইয়ে থাকা তানজানিয়ার পয়েন্ট ১০, কিন্তু তারা খেলেছে ছয় ম্যাচের মধ্যে চারটি।

এই জয়ের মাধ্যমে মরক্কো সপ্তমবারের মতো বিশ্বকাপে খেলবে, তবে এবার তাদের লক্ষ্য আরও বড় কিছু- কাতারে যেটা অসম্পূর্ণ থেকে গিয়েছিল। ২০২২ আসরে সেমি-ফাইনালে পৌঁছে প্রথম আফ্রিকান দেশ হিসেবে ইতিহাস লিখেছিল মরক্কো। বেলজিয়াম, কানাডা, স্পেন ও পর্তুগালের মতো দলকে হারিয়ে নজর কেড়েছিল তারা। শেষ পর্যন্ত চতুর্থ হয়ে আসর শেষ করলেও ফুটবলবিশ্বে তাদের জায়গা হয়ে গেছে অনন্য উচ্চতায়।

আফ্রিকা অঞ্চলের নিয়ম অনুযায়ী, ৯টি গ্রুপের শীর্ষ দলগুলো সরাসরি পাবে বিশ্বকাপে খেলার টিকিট। সেই পথেই সবার আগে পৌঁছে গেল মরক্কো।

আগামী ১১ জুন শুরু হয়ে ১৯ জুলাই শেষ হবে ২০২৬ সালের বিশ্বকাপ, যৌথভাবে আয়োজক যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। আয়োজক হিসেবে এই তিন দেশ আগেই জায়গা নিশ্চিত করেছে। তাদের পাশাপাশি এখন পর্যন্ত যারা বিশ্বকাপ নিশ্চিত করেছে, তাদের মধ্যে রয়েছে-আর্জেন্টিনা, ব্রাজিল, কলম্বিয়া, প্যারাগুয়ে, উরুগুয়ে, একুয়েডর, জাপান, দক্ষিণ কোরিয়া, ইরান, উজবেকিস্তান, জর্ডান, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া এবং সর্বশেষে মরক্কো।

ভোরের আকাশ/তা.কা

বিশ্বকাপেইতিহাসমরক্কো

শেয়ার করুন: