শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশকে কাঁদানো ওয়াসিমের হাতেই উঠল আইসিসির পুরস্কার

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ৯ জুন ২০২৫, ১২:৪৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বাংলাদেশকে কাঁদানো ওয়াসিমের হাতেই উঠল আইসিসির পুরস্কার
বাংলাদেশকে কাঁদানো ওয়াসিমের হাতেই উঠল আইসিসির পুরস্কার

বাংলাদেশের বিপক্ষে অসাধারণ পারফরম্যান্সের পর পুরস্কৃত হলেন সংযুক্ত আরব আমিরাতের অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম।

মে মাসের জন্য আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ পুরস্কার জিতে নিয়েছেন এই ডানহাতি ব্যাটার। পরপর দ্বিতীয়বার মাসসেরা হওয়ার গৌরব অর্জন করলেন ওয়াসিম, এর আগে তিনি ২০২৪ সালের এপ্রিল মাসেও এই স্বীকৃতি পেয়েছিলেন।

সম্প্রতি বাংলাদেশের বিপক্ষে অনুষ্ঠিত তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ব্যাট হাতে নেতৃত্ব দিয়েছেন ওয়াসিম। সিরিজজুড়ে তার সংগ্রহ ১৪৫ রান, স্ট্রাইক রেট ১৬৬.৬৬। প্রথম ম্যাচে ৩৯ বলে ৫৪ রানের ঝড়ো ইনিংস খেলার পর দ্বিতীয় ম্যাচে মাত্র ৪২ বলে তুলে নেন ৮২ রান। তার ব্যাটিং নৈপুণ্যের ওপর ভর করে সিরিজের শেষ ম্যাচেও জয় তুলে নেয় সংযুক্ত আরব আমিরাত, সিরিজ জেতে ২-১ ব্যবধানে।

শুধু টি-টোয়েন্টিই নয়, গত মাসে পাঁচটি ওয়ানডে ম্যাচেও আমিরাতের হয়ে মাঠে নামেন ওয়াসিম। সেখানেও ব্যাট হাতে ছিলেন ধারাবাহিক। পাঁচ ম্যাচে ৩৩.৮০ গড়ে করেছেন ১৬৯ রান।

পুরস্কার জয়ের পর নিজের প্রতিক্রিয়ায় ওয়াসিম বলেন, “দ্বিতীয়বারের মতো এই পুরস্কার পেয়ে আমি সত্যিই গর্বিত ও আনন্দিত। আইসিসি ও আমাকে ভোট দেওয়া সকল সমর্থকদের প্রতি কৃতজ্ঞ। এই অর্জন শুধু আমার নয়, আমার পুরো দল এবং সাপোর্ট স্টাফদের জন্যও। তারা প্রতিটি ধাপে আমাকে সহযোগিতা করেছে।”

তিনি আরও বলেন, “মে মাসটা আমাদের জন্য ছিল দারুণ স্মরণীয়। বাংলাদেশের মতো প্রতিপক্ষকে হারানো আমিরাত ক্রিকেটের ইতিহাসে একটি বড় সাফল্য। এই জয় প্রমাণ করেছে আমরা এখন আর পিছিয়ে নেই, আমিরাত ক্রিকেট দিন দিন উন্নতির পথে এগিয়ে যাচ্ছে।”

উল্লেখ্য, ওয়াসিমের সঙ্গে আইসিসির মাসসেরা খেলোয়াড়ের দৌড়ে ছিলেন আরও দুইজন প্রতিদ্বন্দ্বী। কিন্তু তাদের পেছনে ফেলে ওয়াসিমই জিতে নেন এই সম্মান।

ভোরের আকাশ।।হ.র

বাংলাদেশ ক্রিকেটআইসিসি

শেয়ার করুন: