শিরোনাম
তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতেই হবে, বিকল্প নেই: সালাহউদ্দিন১ সপ্তাহের মধ‍্যে গার্মেন্টস শিল্পে মজুরি বোর্ড: শ্রমমন্ত্রী‘মন খারাপ করার অধিকারও আপনার নেই, বললে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে’ক্রসফায়ার নিয়ে আইজিপি অসতর্কভাবে শব্দচয়ন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রীউন্নত দেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীরঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহর করতে চাই: প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য নিশ্চিতে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ খাদ্যমন্ত্রীরঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিততত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতেই হবে, বিকল্প নেই: সালাহউদ্দিন১ সপ্তাহের মধ‍্যে গার্মেন্টস শিল্পে মজুরি বোর্ড: শ্রমমন্ত্রী‘মন খারাপ করার অধিকারও আপনার নেই, বললে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে’ক্রসফায়ার নিয়ে আইজিপি অসতর্কভাবে শব্দচয়ন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রীউন্নত দেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীরঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহর করতে চাই: প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য নিশ্চিতে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ খাদ্যমন্ত্রীরঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত

বাংলাদেশের আরব আমিরাত সফরের সূচি ঘোষণা

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ৩ মে ২০২৫, ১:০০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বাংলাদেশের আরব আমিরাত সফরের সূচি ঘোষণা
বাংলাদেশের আরব আমিরাত সফরের সূচি ঘোষণা

জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ শেষে বাংলাদেশ দলের আগামী এক মাস ব্যস্ত থাকবে সীমিত ওভারের ক্রিকেটে। নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ দলের সেই শুরুটা হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজ দিয়ে। 

শুক্রবার (২ মে) বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সূচি প্রকাশ করেছে আরব আমিরাত ক্রিকেট বোর্ড। আগামী ১৭ ও ১৯ মে ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে। স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় ও বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে ম্যাচ দুটো। আরব আমিরাতের বিপক্ষে দ্বিতীয়বার টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। 

সর্বশেষ ২০২২ সালের সেপ্টেম্বরে দুই ম্যাচের সিরিজে মুখোমুখি হয়েছিল দুই দল। যদিও  টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি সারতেই সেই সফরের আয়োজন করে বিসিবি। আরব আমিরাতের বিপক্ষে আসন্ন এই সিরিজ শেষ করে বাংলাদেশ যাবে পাকিস্তানে। ২৫ মে ফয়সালাবাদে অনুষ্ঠিত হবে প্রথম ম্যাচ,  ২৭ মে দ্বিতীয় ম্যাচের ভেন্যুও একই। সিরিজের বাকি তিন ম্যাচ ৩০ মে, ১ ও ৩ জুন। সবগুলো ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়।

ভোরের আকাশ/এসএইচ

শেয়ার করুন: