শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ভোট দিয়েছেন ক্রীড়াঙ্গনের একঝাঁক তারকা

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ৬:৫৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

চলছে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয় ভোটগ্রহণ। চলবে বিকাল সাড়ে ৮টা পর্যন্ত। এখনো পর্যন্ত উৎসবের আমজে ভোট দিতে আসছেন ভোটাররা। যেখানে ভোট দিয়েছেন ক্রীড়াঙ্গনের অনেক তারকা।

অনেকে এবারই প্রথম ভোট দিয়েছেন। রংপুর নিজ এলাকায় প্রথমবার ভোট দিয়েছেন যুব বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলি। এ ছাড়া প্রথমবার ভোট দিয়েছেন জাতীয়
দলের ক্রিকেটার নুরুল হাসান সোহান। নিজ এলাকা দৌলতপুরে ভোট দিয়েছেন তিনি। নারী দলের ক্রিকেটার রুমানা আহমেদও প্রথমবার ভোট দিয়েছেন বলে জানিয়েছেন।

চট্টগ্রাম-১০ আসনের ভোটার হিসেবে জীবনের প্রথমবারের মতো নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। এদিন বেলা ১১টার দিকে কাজীর দেউড়ি এলাকায় অবস্থিত চট্টগ্রাম আঞ্চলিক লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে ভোট দিতে যান তামিম। তার সঙ্গী ছিলেন বড় ভাই ও জাতীয় দলের সাবেক ক্রিকেটার নাফিস ইকবাল।

ঢাকা-৯ আসনে দক্ষিণ বনশ্রী মডেল হাই স্কুলে ভোট দিয়েছেন সাবেক অধিনায়ক ও জাতীয় দলের বর্তমান ব‍্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল।

এছাড়া সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার আতাহার আলী খান এবং রাজশাহীতে ভোট দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সাব্বির রহমান।

অন্যদিকে ঢাকা-১৭ আসনের বেঙ্গলি মিডিয়াম হাইস্কুল কেন্দ্রে ভোট দেন পেসার তাসকিন আহমেদ। তিনি বলেন, একজন সচেতন নাগরিক হিসেবে আমার দায়িত্ব ভোট দেওয়া। ইনশাআল্লাহ যেই আসবে সে দেশের জন্য ভালো কিছু করবে। আর যেই আসবেন ক্রিকেটকে আগের থেকে ভালো অবস্থানে নিবেন সেটাই আশা করছি।

জনপ্রিয় কণ্ঠশিল্পী, বিসিবি পরিচালক এবং সাবেক ক্রিকেটার আসিফ আকবর কুমিল্লায় ভোট দিয়েছেন। এদিকে নিজ এলাকা থেকে প্রথমবার ভোট দিয়েছেন নারী দলের পেসার মারুফা আক্তার। সঙ্গে ছিল তার পরিবারও।

ভোরের আকাশ/তা.কা

 

গণভোটজাতীয় নির্বাচনক্রিকেট

শেয়ার করুন: