শিরোনাম
মুন্সিগঞ্জে ৩০৮ একর জমিতে নির্মিত হচ্ছে কেমিকেল ইন্ডাস্ট্রিয়াল পার্ক: শিল্পমন্ত্রীসংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রীরঅক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশদ্রুতই ১২ হাজার ক্রীড়া শিক্ষক নিয়োগ: আমিনুল হকশিল্পাঞ্চলে ১০০ শয্যার ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীরহাসিনা নয়, অথরাইজেশন ছাড়াই পাসপোর্টের অনুরোধ করেছেন আইনজীবীস্বাস্থ্যসেবার মান অতীতের যে কোনো সময়ের চেয়ে ভালো: স্বাস্থ্যমন্ত্রীকাশবনে তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, ৮ আসামির আমৃত্যু কারাদণ্ডমুন্সিগঞ্জে ৩০৮ একর জমিতে নির্মিত হচ্ছে কেমিকেল ইন্ডাস্ট্রিয়াল পার্ক: শিল্পমন্ত্রীসংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রীরঅক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশদ্রুতই ১২ হাজার ক্রীড়া শিক্ষক নিয়োগ: আমিনুল হকশিল্পাঞ্চলে ১০০ শয্যার ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীরহাসিনা নয়, অথরাইজেশন ছাড়াই পাসপোর্টের অনুরোধ করেছেন আইনজীবীস্বাস্থ্যসেবার মান অতীতের যে কোনো সময়ের চেয়ে ভালো: স্বাস্থ্যমন্ত্রীকাশবনে তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, ৮ আসামির আমৃত্যু কারাদণ্ড

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দলে প্রথমবার ডাক পেলেন রবিন

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ৯ নভেম্বর ২০২৬, ১২:১৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের দল ঘোষণা করেছে বিসিবি। বাংলাদেশ দল চলতি মাসেই দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছে। এ জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন ওপেনার মাহফিজুল ইসলাম রবিন।

দীর্ঘদিন পর দলে ফিরলেন নাঈম শেখ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্টে চোট পেয়ে ছিটকে গেছেন ওপেনার সাদমান ইসলাম। এ ছাড়া বাদ পড়েছেন নাঈম হাসান। তবে ফিরেছেন মুমিনুল হক। ক্যারিবীয়দের বিপক্ষে ঢাকা টেস্টে মাথায় চোট পাওয়ায় সিলেটে খেলতে পারেননি তিনি।

আরও পড়ুন

২ উইকেট হারিয়ে মধ্যাহ্নবিরতিতে বাংলাদেশ

আসন্ন টেস্ট সিরিজটিও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপের অন্তর্ভুক্ত। আগামী ১৫ নভেম্বর জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে শুরু হবে প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট ২৩ নভেম্বর সেঞ্চুরিয়নে। দুই দল সর্বশেষ ২০২২ সালে দক্ষিণ আফ্রিকার মাটিতে মুখোমুখি হয়েছিল। সেবার ২-০ ব্যবধানে সিরিজ জিতেছিল স্বাগতিকরা।

দক্ষিণ আফ্রিকা সিরিজে বাংলাদেশের ১৬ সদস্যের দল
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), নাঈম শেখ, মাহফিজুল ইসলাম রবিন, তানজিদ হাসান তামিম, মুমিনুল হক, তাওহীদ হৃদয়, লিটন কুমার দাস, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), হাসান মাহমুদ, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, মুশফিকুর রহিম, তাসকিন আহমেদ, এবাদত হোসেন চৌধুরী, সৈয়দ খালেদ আহমেদ। 

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: