বিদায় রংপুর, ক্রিস ওকসের শেষ বলে ছক্কায় জিতল সিলেট

সহজ লক্ষ্য মোকাবিলার জন্য ব্যাটিংয়ে নামলেও শুরুতে চাপে পড়েছিল সিলেট টাইটান্স। তবে বিলিংস ও মিরাজের জুটি গড়ে দলকে ম্যাচে ফিরিয়ে আনেন। এই দুই ব্যাটারের আউটের পরও রংপুর রাইডার্স জয়ের খুব কাছে পৌঁছে গিয়েছিল। শেষ বলে ৬ রান প্রয়োজন থাকলেও ইংলিশ তারকা ক্রিস ওকস ফাহিম আশরাফের করা বলে ছক্কা হাঁকিয়ে দলকে জিতিয়েছেন। এই জয়ে সিলেট কোয়ালিফায়ারে উঠেছে এবং রংপুর বিদায় নিয়েছে।
ম্যাচে রংপুর প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৯ উইকেটে মাত্র ১১১ রান করতে সক্ষম হয়। জবাবে সিলেট ৩ উইকেট হাতে রেখে সহজেই লক্ষ্য পূরণ করে।
সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে রংপুরের নিয়ন্ত্রিত বোলিংয়ে শুরুতে খানিকটা চাপে পড়ে সিলেট টাইটান্স। তবে দলনেতা মেহেদী হাসান মিরাজকে নিয়ে চাপ সামলে নেন ইংলিশ তারকা স্যাম বিলিংস। দুজনের ৫০ রানের জুটিতেই জয়ের ভিত পেয়ে যায় সিলেট। শেষদিকে জয়ের কাজটা ভালোভাবেই সম্পন্ন করেন মঈন আলি ও ক্রিস ওকস।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচের শুরুতে টস জিতে সিলেটকে ব্যাট করার আমন্ত্রণ জানান রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান। ব্যাটিংয়ে টপঅর্ডারের ব্যর্থতায় শুরুতেই চাপে পড়ে সিলেট। দলীয় ২৯ রানের মাথায় সাজঘরের পথ ধরেন চারজন ব্যাটার। ডেভিড মালান ৪, তাওহীদ হৃদয় ৪, লিটন দাস ১ ও কাইল মেয়ার্স ৮ রানে আউট হন।
পঞ্চম উইকেটে দলের হাল ধরার চেষ্টা চালান খুশদিল শাহ ও মাহমুদউল্লাহ রিয়াদ। দুজন মিলে গড়েন ৩৪ রানের জুটি। মাত্র ১৯ বলে ৩০ রান করে আউট হন খুশদিল। আর দলের হয়ে সর্বোচ্চ ৩৩ রান করে ফেরেন রিয়াদ। এদিকে দলনেতা নুরুল হাসান সোহানের ব্যাট থেকে আসে ২৪ বলে ১৮ রান। আর ফাহিম আশরাফ ৩, আলিস আল ইসলাম ৪, মুস্তাফিজুর রহমান ১ ও নাহিদ রানা ২ রান করেন।
সিলেটের হয়ে সর্বোচ্চ চারটি উইকেট নেন খালেদ আহমেদ। দুটি করে উইকেট নেন ক্রিস ওকস ও নাসুম আহমেদ।
ভোরের আকাশ/এনএস