শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

আর্জেন্টিনার জয়ের রাতে অস্বস্তি, মেসিদের পাসপোর্টের তথ্য ফাঁস

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১১ জুন ২০২৬, ১২:১১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

আইসল্যান্ডের বিপক্ষে ৩-০ গোলের দাপুটে জয় দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি শেষ করেছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে মাঠের সাফল্যের পাশাপাশি একই সময়ে আলোচনায় উঠে এসেছে এক বিব্রতকর ঘটনা। নিরাপত্তাজনিত ত্রুটির কারণে আর্জেন্টিনা দলের ফুটবলারদের পাসপোর্ট-সংক্রান্ত তথ্য প্রকাশ্যে চলে এসেছে।

গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, আইসল্যান্ডের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচের আগে বিতরণ করা খেলোয়াড়দের তালিকায় ভুলবশত পাসপোর্ট নম্বরও যুক্ত ছিল। ওই তালিকায় আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসিসহ পুরো স্কোয়াডের তথ্য ছিল।

যুক্তরাষ্ট্রের আলাবামা অঙ্গরাজ্যের জর্ডান-হেয়ার স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের আগে প্রকাশিত নথিতে খেলোয়াড়দের ব্যক্তিগত তথ্য দৃশ্যমান ছিল। সাধারণত এ ধরনের তথ্য গণমাধ্যম বা জনসাধারণের কাছে প্রকাশের আগে ঝাপসা (ব্লার) করে দেওয়া হয়। কিন্তু এবার সেই প্রক্রিয়া অনুসরণ করা হয়নি বলেই তথ্য ফাঁসের ঘটনা ঘটেছে।

বিষয়টি নিয়ে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের প্রতিক্রিয়া জানতে যোগাযোগ করা হয়েছে বলে জানিয়েছে রয়টার্স। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত আয়োজক কিংবা আর্জেন্টিনা দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

অন্যদিকে, বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে লিওনেল স্কালোনির দল। ৮৮ হাজারের বেশি দর্শকের উপস্থিতিতে আইসল্যান্ডকে ৩-০ গোলে হারায় আর্জেন্টিনা।

ম্যাচে চোট কাটিয়ে ফেরা লিওনেল মেসি ৬৯তম মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন। মাঠে নামার মাত্র দুই মিনিট পর পেনাল্টি থেকে গোল করে স্কোরশিটে নাম লেখান তিনি।

আরও পড়ুন

কাতার নারী দলের প্রধান কোচ বাংলাদেশের ফাতেমা

এর আগে ভ্যালেন্টিন বার্কোর গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। পরে থিয়াগো আলমাদার গোলে জয় নিশ্চিত করে আলবিসেলেস্তেরা।

এবার বিশ্বকাপের শিরোপা ধরে রাখার মিশনে নামবে আর্জেন্টিনা। আগামী বুধবার নিজেদের প্রথম ম্যাচে আলজেরিয়ার মুখোমুখি হবে মেসির দল।

ভোরের আকাশ/সু.পা

ফিফা বিশ্বকাপ

শেয়ার করুন: