কেন্দ্রীয় চুক্তির ২৮ ক্রিকেটারের নাম প্রকাশ, কার বেতন কত?

চলতি বছরের জন্য জাতীয় দলের কেন্দ্রীয় চুক্তিভুক্ত ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত তালিকায় মোট ২৮ জন ক্রিকেটার অন্তর্ভুক্ত হয়েছেন।
২০২৬ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত এই চুক্তি কার্যকর থাকবে। এবারের কাঠামোয় আগের মতো ‘এ প্লাস’ ক্যাটাগরি রাখা হয়নি। পরিবর্তে ক্রিকেটারদের পারফরম্যান্স ও ভূমিকার ভিত্তিতে চারটি গ্রেডে বিভক্ত করা হয়েছে।
প্রথমবারের মতো চুক্তিতে জায়গা পেয়েছেন পারভেজ ইমন, তানভীর ইসলাম, হাসান মুরাদ। চুক্তিতে ফিরেছেন সাইফ হাসান, নুরুল হাসান সোহান, নাঈম হাসান, শামীম হোসেন। আগের চুক্তি থেকে বাদ পড়েননি কেউই।
এ গ্রেডে বেতন ধরা হয়েছে ৮ লাখ। এই ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন চার ক্রিকেটার। নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, তাসকিন আহমেদ এবং মেহেদী হাসান মিরাজ।
বি গ্রেডে রয়েছেন (বেতন ৬ লাখ) - মুশফিকুর রহিম, মুমিনুল হক, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাওহীদ হৃদয়, হাসান মাহমুদ, নাহিদ রানা, সাদমান ইসলাম, তানজিদ হাসান তামিম, রিশাদ হোসেন,, শেখ মেহেদী হাসান।
সি গ্রেডে রয়েছেন (বেতন ৪ লাখ) -সৌম্য সরকার, জাকের আলি অনিক, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, খালেদ আহমেদ, তানজিম হাসান সাকিব।
ডি গ্রেডে রয়েছেন (বেতন ২ লাখ)- পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, নাঈম হাসান, তানভীর ইসলাম, হাসান মুরাদ, নুরুল হাসান সোহান, শামীম হোসেন।
ভোরের আকাশ/এনএস