শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন নেইমার

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ৬ জুলাই ২০২৬, ২:৪০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

চিরসমাপ্তি ঘটল ফুটবল বিশ্বের এক সোনালি অধ্যায়ের। ২০২৬ বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে নরওয়ের কাছে ২–১ ব্যবধানে হেরে ব্রাজিলের বিদায়ের পর আন্তর্জাতিক ফুটবল থেকে আনুষ্ঠানিক অবসর ঘোষণা করেছেন ফুটবল আইকন নেইমার জুনিয়র।

ইতালির জনপ্রিয় ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে এ তথ্য জানান। তিনি লেখেন, “ব্রেকিং: নেইমার আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন।”

পোস্টে নেইমারের একটি বক্তব্যও উদ্ধৃত করা হয়, যেখানে তিনি বলেন, “আমি চেষ্টা করেছিলাম, আমি সত্যিই চেষ্টা করেছি। এই মেটলাইফ স্টেডিয়ামেই আমার যাত্রা শুরু হয়েছিল, আর আজ এখানেই শেষ করলাম। সবকিছু এখন শেষ।”

২০১০ সালে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হওয়া নেইমার ব্রাজিলের হয়ে চারটি বিশ্বকাপে অংশ নেন। বিশ্বকাপ শিরোপা না জিতলেও দেশের হয়ে তিনি গড়ে গেছেন অসংখ্য স্মরণীয় অর্জন। ব্রাজিলকে ২০১২ সালে অলিম্পিক রৌপ্য এবং ২০১৬ সালে ঐতিহাসিক স্বর্ণপদক জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।

আরও পড়ুন

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ বাংলাদেশ

৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড সেলেসাওদের জার্সিতে ১২৯ ম্যাচে ৮০টি গোল করে ব্রাজিলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হিসেবে আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন।

চলমান ২০২৬ বিশ্বকাপে ইনজুরি ও ফিটনেস সমস্যার কারণে নিয়মিত শুরুর একাদশে সুযোগ পাননি নেইমার। টুর্নামেন্টে মাত্র দুটি ম্যাচে বদলি হিসেবে মাঠে নামেন তিনি। গ্রুপ পর্বে স্কটল্যান্ডের বিপক্ষে দ্বিতীয়ার্ধে খেলেন এবং বিদায়ী ম্যাচে নরওয়ের বিপক্ষে যোগ করা সময়ে পেনাল্টি থেকে নিজের একমাত্র গোলটি করেন। তবে সেই গোলেও ব্রাজিলের হার এড়ানো সম্ভব হয়নি। নেইমারের বিদায়ের দিনে ইতিহাস গড়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় নরওয়ে।

ভোরের আকাশ/সু.পা

ফিফা বিশ্বকাপ

শেয়ার করুন: