শিরোনাম
তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতেই হবে, বিকল্প নেই: সালাহউদ্দিন১ সপ্তাহের মধ‍্যে গার্মেন্টস শিল্পে মজুরি বোর্ড: শ্রমমন্ত্রী‘মন খারাপ করার অধিকারও আপনার নেই, বললে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে’ক্রসফায়ার নিয়ে আইজিপি অসতর্কভাবে শব্দচয়ন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রীউন্নত দেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীরঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহর করতে চাই: প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য নিশ্চিতে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ খাদ্যমন্ত্রীরঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিততত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতেই হবে, বিকল্প নেই: সালাহউদ্দিন১ সপ্তাহের মধ‍্যে গার্মেন্টস শিল্পে মজুরি বোর্ড: শ্রমমন্ত্রী‘মন খারাপ করার অধিকারও আপনার নেই, বললে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে’ক্রসফায়ার নিয়ে আইজিপি অসতর্কভাবে শব্দচয়ন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রীউন্নত দেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীরঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহর করতে চাই: প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য নিশ্চিতে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ খাদ্যমন্ত্রীরঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত

আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ৬ এপ্রিল ২০২৫, ১২:২১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন বাংলাদেশ
আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন বাংলাদেশ

ভিন্ন এক বিশ্বকাপে চ্যাম্পিয়ন বাংলাদেশ। তাও ফাইনালে আর্জেন্টিনাকে রীতিমত উড়িয়ে দিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। আকাশি-সাদারা লাল-সবুজের কাছে হেরেছে বিশাল ব্যবধানে।

তবে এটি মাঠে অনুষ্ঠিত কোনো টুর্নামেন্ট না। ফুটবলভিত্তিক ওয়েবসাইট ‘ট্রান্সফার মার্কেট’ আয়োজিত ফেসবুক পোলের ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে চ্যাম্পিয়ন খেতাব অর্জন করেছে বাংলাদেশ। 

শুক্রবার (৪ এপ্রিল) আর্জেন্টিনাকে কোনো পাত্তাই দেয়নি বাংলাদেশ।

সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ফেসবুক ফলোয়ার্স কাপ’ নামের একটি পোলভিত্তিক টুর্নামেন্ট আয়োজন করে ফুটবলবিষয়ক জনপ্রিয় ওয়েবসাইটটি। এতে অংশ নেয় ৬৪টি দেশ।

নকআউট সিস্টেমে টুর্নামেন্টে প্রতিটি ম্যাচে দুই প্রতিপক্ষ মুখোমুখি হয়। যেখানে বিজয়ী নির্ধারিত হয় রিয়্যাকশনের মাধ্যমে। পুরো আসরে বাংলাদেশের প্রতীক ছিল 'লাভ' রিয়্যাকশন।

ভোরের আকাশ/এসএইচ

শেয়ার করুন: