শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশি ভক্তদের প্রতি ভালোবাসা জানালেন মার্টিনেজ

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৮ জুন ২০২৬, ২:২৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

২০২৬ বিশ্বকাপের গ্রুপপর্বের শেষ ম্যাচে জর্ডানকে ৩-১ গোলে হারানোর পর বাংলাদেশের সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশ করেছেন আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। ম্যাচ শেষে ডালাসে মাঠ ছাড়ার সময় এক বাংলাদেশি সাংবাদিক পেছন থেকে ‘বাংলাদেশ’ বলে ডাক দিলে সঙ্গে সঙ্গে ফিরে তাকান মার্টিনেজ। এরপর হাসিমুখে তিনি বলেন, “ওহ, বাংলাদেশ। আমি বাংলাদেশকে পছন্দ করি।”

বাংলাদেশের সমর্থকদের উদ্দেশে কিছু বলার অনুরোধ জানানো হলে তিনি বলেন, “আমি বাংলাদেশের ভক্তদের অনেক ভালোবাসি। আমি সেখানে গিয়েছিলাম। সত্যিই দেশটাকে ভালোবাসি।”

২০২২ কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার প্রতি বাংলাদেশের সমর্থকদের ব্যাপক উচ্ছ্বাস বিশ্বজুড়ে আলোচনার জন্ম দেয়। সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশের সমর্থন ও উদ্‌যাপনের ছবি ছড়িয়ে পড়ার পর দুই দেশের ভক্তদের মধ্যে এক ধরনের ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়।

বাংলাদেশি সমর্থকেরা আবারও আর্জেন্টিনাকে ফাইনালে দেখতে চায়—এ প্রসঙ্গে মার্টিনেজ বলেন, “আমি জানি তারা আমাদের কাছে কী চায়। আমি জানি আমাদের জন্য তারা কতটা উন্মাদ। সেখানে যাওয়ার অভিজ্ঞতা আমার হয়েছে। আমি তাদের সমর্থন খুব পছন্দ করি।”

আরও পড়ুন

জর্ডানকে উড়িয়ে গ্রুপ পর্ব শেষ করল আর্জেন্টিনা

বাংলাদেশি সমর্থকদের সঙ্গে আর্জেন্টাইনদের মানসিকতার মিল রয়েছে বলেও মন্তব্য করেন এই গোলরক্ষক। তাঁর ভাষায়, “তারা একদিক থেকে আর্জেন্টাইনদের মতোই। সেটাই আমার ভালো লাগে। বাংলাদেশের জন্য আমার অনেক ভালোবাসা।”

গ্রুপপর্ব শেষে আর্জেন্টিনা নকআউট পর্ব নিশ্চিত করেছে। মাঠের ব্যস্ততার মধ্যেও বাংলাদেশের প্রতি মার্টিনেজের এই উষ্ণ প্রতিক্রিয়া দুই দেশের ফুটবলভক্তদের দীর্ঘদিনের পারস্পরিক ভালোবাসার ধারাবাহিকতাকেই তুলে ধরেছে।

ভোরের আকাশ/সু.পা

ফিফা বিশ্বকাপ

শেয়ার করুন: