শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বিপিএলের নিলাম থেকে বাদ বিজয়-মোসাদ্দেকসহ ৯ ক্রিকেটার

ক্রীড়া ডেস্ক

প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৫, ৩:১০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

 বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আগামী আসরের নিলাম অনুষ্ঠিট হবে আগামীকাল (৩০ নভেম্বর)।  জমজমাট নিলামের মাত্র একদিন আগে খেলোয়াড় তালিকায় বড় ধরনের রদবদল এনেছে বিসিবি। 

ফিক্সিং সন্দেহের জেরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রকাশিত হালনাগাদ তালিকা থেকে বাদ পড়েছেন জাতীয় দলের অভিজ্ঞ দুই মুখ এনামুল হক বিজয় ও মোসাদ্দেক হোসেন সৈকত।

এর আগে বিসিবি জানিয়েছিল, গত আসরে ফিক্সিং বা অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে যেসব ক্রিকেটারের বিরুদ্ধে তদন্ত চলছে, তাদের কাউকে নিলামের চূড়ান্ত তালিকায় রাখা হবে না। সেই কঠোর অবস্থানের অংশ হিসেবেই এবার কোপ পড়ল বিজয় ও মোসাদ্দেকের ওপর।

বিজয় ও সৈকত ছাড়াও আরও ৭ জন ক্রিকেটারকে চূড়ান্ত তালিকা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। সব মিলিয়ে বাদ পড়া ক্রিকেটারের সংখ্যা ৯ জন। তারা হলেন আরিফুল হক, নিহাদুজ্জামান, থিসারা পেরেরা, শফিউল ইসলাম, আল আমিন হোসেন সিনিয়র, আলাউদ্দীন বাবু, শুভম রানজানে (যুক্তরাষ্ট্র), বিজয় ও সৈকত।

এদিকে, নতুন করে অন্তর্ভুক্ত করা হয়েছে স্পিনার আলিস আল ইসলামকে। প্রথম তালিকায় তার নাম থাকা নিয়ে বেশ সমালোচনা ও বিতর্ক তৈরি হয়েছিল। তবে শেষ পর্যন্ত সব জল্পনা উড়িয়ে দিয়ে হালনাগাদ তালিকায় ‘সি’ ক্যাটাগরিতে জায়গা করে নিয়েছেন এই লেগ স্পিনার।

প্রসঙ্গত, বিপিএলের সর্বশেষ আসরে এনামুল হক বিজয় খেলেছিলেন দুর্বার রাজশাহীর হয়ে, আর মোসাদ্দেক ছিলেন ঢাকা ক্যাপিটালসে।

ভোরের আকাশ/মো.আ.

 

বিপিএলবিসিবিক্রিকেট

শেয়ার করুন: