শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

হাসপাতালে ভর্তি ডেভিড বেকহ্যাম

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৭ জুন ২০২৫, ৬:০৭ অপরাহ্ন

শেয়ার করুন:
হাসপাতালে ভর্তি ডেভিড বেকহ্যাম
হাসপাতালে ভর্তি ডেভিড বেকহ্যাম

ইংল্যান্ডের সাবেক ফুটবল তারকা ডেভিড বেকহ্যাম দুর্ভাগ্যজনক এক দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।  হাত ভেঙে গুরুতর চোট পেয়েছেন তিনি।  বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বেকহ্যামের আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন তার স্ত্রী ভিক্টোরিয়া বেকহ্যাম।  ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন তিনি।  যেখানে দেখা যায়, হাসপাতালের বিছানায় শুয়ে আছেন বেকহ্যাম।  তার ডান হাত স্লিং পাউচে বাঁধা, পরনে হাসপাতালের গাউন।  সঙ্গে সংযুক্ত রয়েছে চিকিৎসা-সহায়ক যন্ত্রপাতিও।

ভিক্টোরিয়া বেকহ্যাম ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, দ্রুত সুস্থ হয়ে ওঠো, ড্যাডি।  তার আরেকটি পোস্টে বেকহ্যামের হাতে থাকা একটি ব্রেসলেট চোখে পড়ে, যার পুঁতিতে লেখা, শিগগির সুস্থ হয়ে ওঠো।  মাত্র কদিন আগেই ‘নাইটহুড’ উপাধিতে ভূষিত হয়েছিলেন বেকহ্যাম।

তবে কীভাবে এই দুর্ঘটনা ঘটেছে বা তার চোট কতটা গুরুতর—সেসব বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেননি বেকহ্যাম দম্পতি বা হাসপাতাল কর্তৃপক্ষ।  ফুটবলপ্রেমীরা দ্রুত সুস্থতা কামনা করছেন জনপ্রিয় এই তারকার জন্য।

উল্লেখ্য, ডেভিড বেকহ্যাম ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ, এসি মিলান ও পিএসজির মতো ক্লাবে খেলেছেন।  ইংল্যান্ডের হয়ে জাতীয় দলে খেলেছেন ১১৫ ম্যাচ, করেছেন ১৭ গোল।  

ভোরের আকাশ/জাআ

ডেভিড বেকহ্যামহাসপাতালে ভর্তি

শেয়ার করুন: